খেলা

IPL থেকে নাম প্রত্যাহার করলেন জেসন রয়, পরিবর্তক হিসেবে সুযোগ পেতে পারেন সুরেশ রায়না

মেগা আইপিএল উপলক্ষ্যে গত ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে আসন্ন আইপিএলের মেগা আসর উপলক্ষে মেগা অকশনের আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে দেশি ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে মোট ৫৯০ জন ক্রিকেটারের নাম উঠেছিল নিলামে। যার মধ্যে ২০৪ জন এমন ক্রিকেটার রয়েছেন, যারা কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়েছেন। যার মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন জেসন রয়। আপনাদের জানিয়ে রাখি, আগামী ২৬শে মার্চ আইপিএলের ১৫তম আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

আইপিএলের ১৫তম আসরে প্রথমবার মেগা নিলামে বিক্রি হয়েছিল ইংলিশ ক্রিকেটার জেসন রয়। জেসন রয়ের গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলের মেগা আসরে মাঠে নামার কথা ছিল। তবে শেষ মুহূর্তে এসে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ক্রিকেটার জেসন রয়। বিষয়টি নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে ক্রিকেটমহলে। যেখানে ভারতীয় প্রিমিয়ার লিগের একটি আসরে খেলার জন্য পৃথিবীব্যাপী ক্রিকেটাররা মুখিয়ে থাকেন, সেখানে দুর্দান্ত সুযোগ পেয়েও তা হেলায় ছেড়ে দিলেন ইংলিশ এই মারকুটে ক্রিকেটার। আর এই বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

জেসন রয় আইপিএল থেকে নাম প্রত্যাহার করতেই তার স্থানে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে অন্তর্ভুক্ত করা হোক, এমনটাই দাবি করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আইপিএল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষনে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে একটি প্রচারণা শুরু করেছে সুরেশ রায়নার সমর্থকরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের প্রথম আসর থেকে ধারাবাহিকভাবে সাফল্যের সাথে খেলে আসছেন সুরেশ রায়না। তবে চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা আসরে প্রথমবারের মতো অবিক্রিত থেকেছেন মিস্টার আইপিএল। এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সুরেশ রায়না আইপিএলের ইতিহাসে সফলতম ব্যাটসম্যানদের মধ্যে একজন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026