টানা ১৪ ঘন্টা শুটিং করে ছবির কাজ শেষ করলেন প্রসেনজিৎ-দিতিপ্রিয়া

টানা ১৪ ঘণ্টা শুটিং করে শৌভিক কুণ্ডুর নতুন ছবি ‘আয় খুকু আয়’-এর শুটিং শেষ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তরুণ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও। শুটিং শেষে মঙ্গলবার চরিত্রের সাজে ছবির সমস্ত কলাকুশলীদের সাথে ছবি তুলে তা শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই ছবি শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ১৪ ঘন্টা শুটিং করার কথা জানিয়ে নিজের প্রস্থেটিক মেকাপের জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এই ছবিতে তার মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুকে।

এদিন অভিনেতা যে ছবিটি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গোলাপি রঙের চেক শার্ট ও রংচটা ধুতিতে দেখা গিয়েছে। আর দিতিপ্রিয়ার পরনে ছিল সবুজ রঙের একটি সালোয়ার কামিজ। শুটিং শেষে চরিত্রের সাজেই ছবির বাবা ও মেয়ে শুটিং ফ্লোরে সমস্ত কলাকুশলীদের সাথে ছবি তুলেছেন। বর্তমানে সেই ছবিই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

পরিচালক সৌভিক কুণ্ডু আগেই আনন্দাবাজার অনলাইনকে জানিয়েছেন, এই ছবি গল্প বলবে বাবা-মেয়ের। তবে মঙ্গলবার শুটিং শেষ হওয়ার পর পরিচালক আরো জানিয়েছেন, এই ছবির শুটিং বাবা-মেয়ের গানের দৃশ্যের মন্তাজ দিয়েই শেষ হয়েছে। পার্পল মুভি স্টুডিয়োতে তৈরি হয়েছিল ‘আয় খুকু আয়’এর শুটিং সেট। সেখানেই তারা সকলে টানা ১৪ ঘণ্টা শুট করে শেষ করেছেন ছবির শুটিং। উল্লেখ্য, এই ছবির প্রযোজক টলিউডের সুপারস্টার জিৎ।

এই ছবিতে প্রসেনজিতের বিপরীতে থাকবেন রাফিয়াত রশিদ মিথিলা। প্রসেনজিৎ, মিথিলা, দিতিপ্রিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, সত্যম ভট্টাচার্য ও রাহুল দেব বোসের মতো একাধিক কলাকুশলীদের। জানা গেছে, এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একেবারে এক অন্য ধরনের পেশায় দেখা যাবে। এর আগে কোনো ছবিতে এই ধরনের পেশায় দেখা মেলেনি অভিনেতার।

বলাই বাহুল্য সৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ ছবিতে অভিনয়ের দিক দিয়ে সাহসীকতার পরিচয় দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। তবে শুধুমাত্র অভিনয়ের দিক দিয়ে নয় গানের দিক দিয়েও এই ছবি টেক্কা দিতে পারে। হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া ‘আয় খুকু আয়’ নতুনভাবে তৈরি করা হয়েছে এই ছবির জন্য। এই ছবিতে গানের সুরকার রণজয় ভট্টাচার্য। তার নতুন করে বানানো ‘আয় খুকু আয়’তে কণ্ঠ দিচ্ছেন শ্রীকান্ত আচার্য। আশা করা হচ্ছে দর্শকদের উপর এই ছবি বেশ ভালোই প্রভাব ফেলবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026