খেলা

IPL 2023: হঠাৎ করেই CSK-তে প্রবেশ বিধ্বংসী ব্যাটসম্যানের, ৫ম বারের জন্য শিরোপা জিতবেন মহেন্দ্র সিং ধোনি!

আর মাত্র কয়েকটি প্রহরের অপেক্ষা। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের মেগা আসর। শুরুতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাটের বিপক্ষে মাঠে নামবে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস। তবে আইপিএলের মেগা আসর শুরু হওয়ার পূর্বে বিভিন্ন মাধ্যমে আলোচনা শুরু হয়েছে যে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আসন্ন আইপিএলে শিরোপা জিতবে চেন্নাই সুপার কিংস। আর চেন্নাইয়ের এই শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করবেন ধ্বংসাত্মক অলরাউন্ডার শিভম দুবে।

বিগত কয়েক আসর ধরে চেন্নাই সুপার কিংস নিজেদের চতুর্থ ব্যাটিং বিকল্প খুঁজে চলেছে। একের পর এক ব্যাটসম্যানকে দিয়ে গুরুত্বপূর্ণ স্থান পূরণ করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে দুশ্চিন্তার প্রহর খুব শীঘ্রই সমাপ্তি ঘটতে চলেছে চেন্নাই শিবিরে। চতুর্থ ব্যাটিং বিকল্প হিসেবে মহেন্দ্র সিং ধোনির দলের দায়িত্ব সামলাবেন বাঁ-হাতি ব্যাটসম্যান দুবে।

আমরা আপনাদের জানিয়ে রাখি, বিধ্বংসী ব্যাটসম্যান শিভম দুবের নির্দিষ্ট কোন ব্যাটিং পজিশন নেই। তিনি যে কোন পজিশনে ধ্বংসাত্মক ব্যাটিং করতে অভ্যস্ত। আইপিএল ২০২২-এ তিনি তার প্রতিভার পরিচয় দিয়েছেন। শিবম দুবে আইপিএল ২০২২-এর ১১ ম্যাচে ২৮৯ রান করেন, যার মধ্যে তিনি ২টি হাফ সেঞ্চুরিও করেন। এমন পরিস্থিতিতে ধ্বংসাত্মক এই ব্যাটসম্যানকে নিয়ে দুশ্চিন্তা দূর হতে পারে চেন্নাই সুপার কিংসের।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটার শিভম দুবে বাঁ-হাতে ব্যাট করার পাশাপাশি ডান হাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন। ধ্বংসাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি ইনিংসের মাঝপথে বল হাতেও দুর্দান্ত পারফরমেন্স করতে অভ্যস্ত তিনি। আর সেই জন্য চেন্নাইয়ের ভক্তরা অনুমান করছেন, শিভম দুবেকে সামনে রেখে পঞ্চম বারের জন্য আইপিএল শিরোপা জিতবে চেন্নাই সুপার কিংস।

Kriti Lekha Shome

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026