খেলা

IPL 2025: ঋষভ পন্থকে ছাড়বেনা দিল্লি ক্যাপিটালস, শীর্ষ পছন্দের তালিকায় থাকবেন ভারতীয় উইকেট রক্ষক

আইপিএলের মেগা আসর শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি। তবে তার আগেই ফ্রাঞ্চাইজি গুলি নিজেদের দল গঠনের কাজে উঠে পড়ে লেগেছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আসন্ন আইপিএলের আসর নিয়ে এখনও পর্যন্ত নতুন কোন আপডেট দেওয়া হয়নি। এমনকি দলগুলির কতজন পুরনো প্লেয়ারকে ধরে রাখতে পারবে সে সম্পর্কেও কোনো রকম তথ্য প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি কোন প্লেয়ারকে রিটেন করবে তার তালিকা তৈরি করতে ব্যস্ত রয়েছে।

আমরা আপনাদের বলি, ইতিমধ্যে আইপিএলের অন্যতম শীর্ষ দল তথা দিল্লি ক্যাপিটালস নিজেদের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেছে। কাদেরকে দলে রিটেন করতে চলেছে এই ফ্রাঞ্চাইজিটি, তার ছোট্ট আভাস পাওয়া গেছে ইতিমধ্যে। যতদূর জানা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস তাদের অধিনায়ক ঋষভ পন্থকে রিটেন করতে চলেছে। আমরা আপনাদের বলি, বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় এই তারকা ক্রিকেটার কে নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যেখানে বিভিন্ন সংবাদপত্রে দাবি করা হচ্ছিল, আসন্ন আইপিএলের আসরে ঋষভ পন্থ নিজের গুরু অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে যোগদান করবেন।

তবে এদিন ঋষভ পন্থ এবং দিল্লির ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দালের গুরুত্বপূর্ণ বৈঠকের পর বড় আপডেট বেরিয়ে এসেছে। জানা যাচ্ছে কোন শর্তে ঋষভ পন্থকে ছাড়বেনা দিল্লি ক্যাপিটালস। বরং আসন্ন আইপিএলে তার বেতন আরও কিছুটা বাড়াতে চলেছে দিল্লি। আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে দিল্লি ক্যাপিটালসে ঋষভ পন্থের বেতন ১৬ কোটি টাকা। ২০১৬ সাল থেকে দিল্লির সাথে যুক্ত থাকার ঋষভ পন্থ আসন্ন আইপিএলেও দিল্লির হয়ে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। ঋষভ পন্থের পাশাপাশি দিল্লি অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবকে রিটেন করতে পরে বলেও বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026