Categories: BB Plus

New Bike: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লঞ্চ হল Apache RR 310, এক নজরে দেখে নিন বাইকের দাম এবং অবিশ্বাস্য নিরাপত্তা বৈশিষ্ট্য

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের বাজারে নিজেদের স্পোর্টস সেগমেন্টের নতুন বাইক লঞ্চ করল গাড়ি নির্মাণ সংস্থা TVS। জানা যাচ্ছে, সুপার প্রিমিয়াম স্পোর্টস মোটরসাইকেল ক্যাটাগরিতে এই এই বাইকটি নির্মাণ করা হয়েছে। যার ডিজাইন এতটাই আরামদায়ক করা হয়েছে যে, চালকদের অভিজ্ঞতা ১১ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, লুকের ক্ষেত্রেও ভারতের বাজারে উপলব্ধ একাধিক স্পোর্টস বাইককে টক্কর দেবে Apache RR 310cc। শুধু ডিজাইন নয়, অবিশ্বাস্য বৈশিষ্ট্যের কারণেও ভারতের বাজারে রাজত্ব করবে টিভিএসের এই নতুন বাইক।

অত্যাধুনিক বৈশিষ্ট্য

ভারতের বাজারে সদ্য লঞ্চ হওয়া Apache RR 310cc বাইকে এমন কিছু ফির্চাস সংযুক্ত করা হয়েছে, যেগুলি গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে। সদ্য লঞ্চ হওয়া এই স্পোর্টস বাইকটিতে দ্বি-নির্দেশক কুইকশিফটার, আরটিডিএসসি, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ক্রুজ কন্ট্রোল এবং অ্যারোডাইনামিক উইংলেটের মতো বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। তাছাড়া, বাইকের ডিজাইন এর কর্ম ক্ষমতা আরো বাড়িয়ে দেবে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে।

দাম এবং মাইলেজ

বাইকটির মাইলের সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ না করলেও এর দাম প্রকাশ করেছে TVS। যদি এর দামের কথা বলি, তবে রেসিং রেড ভেরিয়েন্টের দাম 2.92 লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এছাড়া এর সাথে সুপার কিট গ্রহণ করলে অতিরিক্ত ১৬ হাজার টাকা প্রদান করতে হবে। যদি শক্তিশালী এই গাড়ির ইঞ্জিন সম্পর্কে বলি, বাইকটিতে একটি 310 cc ইঞ্জিন রয়েছে, যা 9800 rpm-এ সর্বাধিক 38 PS শক্তি এবং 7900 rpm-এ 29 নিউটন মিটার টর্ক জেনারেট করে। যা একটি আরামদায়ক রাইড প্রদানের জন্য যথেষ্ট ভালো অভিজ্ঞতা প্রদান করবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026