এবার আইপিএলের ময়দানে হতে চলেছে একটা বিশ্ব রেকর্ড। আইপিএলের ইতিহাসে এবারে রেকর্ড টাকা পেতে পারেন একজন ভারতীয় ক্রিকেটার। তিনি যদি নিজেকে নিলামে রাখেন তাহলে, সব দল তাকে পেতে ঝাপাবে। ভারতীয় এক ক্রিকেটারকে নিয়ে এবারে বড় এক ভবিষ্যৎবাণী করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ২০১১ বিশ্বকাপের অন্যতম প্রয়োজনীয় খেলোয়াড় হরভজন সিং। আইপিএল সম্পর্কে কথা বলতে গিয়ে আজ বিরাট বড় ভবিষ্যৎবাণী করলেন ভাজ্জি। তিনি বলছেন, এবারে কিন্তু একজন ভারতীয় ক্রিকেটারই সব থেকে বেশি টাকা পেতে পারেন, কোন বিদেশী ক্রিকেটার নয়।
অস্ট্রেলিয়ার দুরন্ত পেস বোলার মিচেল স্টার্ক এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি টাকা পাওয়া ক্রিকেটার। কেকেআর তাকে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। তবে একজন ভারতীয় ক্রিকেটার সেই রেকর্ড ভেঙ্গে দিতে পারেন বলে ভবিষ্যৎবাণী করছেন হরভজন সিং। আর যে ক্রিকেটার এই রেকর্ড ভাঙতে পারেন, তিনিও একজন বোলার। ভাজ্জি এরকম ভবিষ্যৎবাণী করেছেন ভারতের অত্যন্ত জনপ্রিয় দ্রুত বোলার জসপ্রিত বুমরাহকে নিয়ে। ভাজ্জি বলছেন, বুমরাহকে যেকোনো ফ্রাঞ্চাইজি পেতে চায়। তাই তিনি চাইলে নিজের দর বৃদ্ধি করতে পারেন।
ভাজ্জির ভবিষ্যৎবাণী সত্যি হলে, বুমরাহ্ যদি নিজেকে নিলামে রাখেন, তাহলে তিনি অনায়াসে ৩০ থেকে ৩৫ কোটি টাকা পেয়ে যেতে পারেন এ বছরের আইপিএলে। হরভজন সিং বলছেন, ও যে মাপের ক্রিকেটার, ওর মত ক্লাস তারকাকে যেকোনো দল নিতে চাইবে। মুম্বাইয়ের হয়ে এখনো পর্যন্ত ১৩৩টি ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন এই ভারতীয় জোরে বোলার। মুম্বাইয়ের জার্সিতে একটানা দুরন্ত পারফরমেন্স দিয়েছেন তিনি। হরভজন দাবি করেছেন, আইপিএলের ১০ টি ফ্রাঞ্চাইজি সবাই তাকে দলে নিতে চাইছেন। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর যদি কোন বিদেশি খেলোয়াড় লিগ থেকে নাম প্রত্যাহার করে নেন, তাহলে আগামী দুই মরশুমের জন্য তাকে নিষিদ্ধ করা হবে। এর বাইরে আইপিএলের মেগা নিলামে বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন করতে হবে, না হলে কিন্তু আগামী মিনি নিলামে অংশ নিতে পারবেন না তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…