নিউজ

Gold Silver Price Update: ভারতের বাজারে আজ সোনার দাম বাড়লো না কমলো? জানুন লেটেস্ট রেট

দেশজুড়ে সোনার দামে এখন অনেক উত্থান-পতন চলছে, যার কারণে গ্রাহকদের মধ্যেও বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিবেশের জেরে পুজোর মরশুমে সপ্তম আকাশে সোনার দাম। বিয়ের সিজনের আগে সোনার দামের পরিস্থিতি দেখে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে দেশবাসীর। এমনকি বর্তমান সময়ে সোনার দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা আগামী দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স ২৬৬৪ ডলার ছাড়িয়ে গেছে, আর দেশের MCX-এ সোনার দামও সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

সোনার দাম বৃদ্ধি পাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, ভূ-রাজনৈতিক উত্তেজনা, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে এবং সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। দ্বিতীয়ত, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাস পাওয়া, যা সোনার প্রতি আগ্রহ বাড়িয়েছে। ফলে, বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ করতে উৎসাহী হচ্ছেন। যাদের কাছে সোনা কেনার জন্য পর্যাপ্ত অর্থ নেই, তারা মাসিক ডিপোজিট স্কিমের মাধ্যমে সোনা কেনার চেষ্টা করছেন। এই স্কিমের মাধ্যমে ছোট ছোট পরিমাণে সোনা কেনা সম্ভব হচ্ছে, যা সোনায় বিনিয়োগকে সবার জন্য আরও সহজ করে তুলছে।

আপনাদের জানিয়ে রাখি, গত ২৩ জুলাই কেন্দ্র সরকারের বাজেট পেশ হওয়ার পর অনেকটাই কমে গিয়েছিল সোনার দাম ৷ এরপর থেকেই অনেকেই সোনা কিনতে শুরু করে দিয়েছিলেন ৷ তবে সম্প্রতি ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাসের ফলে সোনার দাম বেড়ে গিয়েছে অনেকটাই। আজ ২ অক্টোবর সোনার দাম ৭৫,০০০ টাকা ছাড়িয়ে গেছে। আর ১ কেজি রুপোর দাম ৯২,৬০৭ টাকা। আজ ২৪ ক্যারেট, ২২ ক্যারেট, ১৮ ক্যারেট সোনা ও রুপোর দাম দেশের বাজারে নিম্নলিখিত:

১) ২৪ ক্যারেট (ফাইন গোল্ড 995): ১ গ্রাম ৭৫৭০ টাকা

২) ২২ ক্যারেট (কিনতে গেলে): ১ গ্রাম ৭১৯০ টাকা

৩) ২২ ক্যারেট (বিক্রি করতে গেলে): ১ গ্রাম ৬৮৮৮ টাকা

৪) ১৮ ক্যারেট (কিনতে গেলে): ১ গ্রাম ৫৯০৪ টাকা

৫) রুপো (৯৯৯): ১ গ্রাম ৯০৭৫৭ টাকা

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026