নিউজ

Indian Railways: দুর্গাপুজো বা দীপাবলিতে বাড়ি যেতে চান, রেলের এই নতুন ফিচারে পাবেন কনফার্ম টিকিট

ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন। কিন্তু অনেক সময়ই দেখা যায় টিকিট কাটলেও কনফার্ম টিকিট পাওয়া যায় না। বিশেষ করে ছট পুজো বা দুর্গাপূজা এর সময় রেলে কনফার্ম টিকিট পাওয়া যায় না। টিকিট ওয়েটিং লিস্টে থাকলে অনেক সময়ই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই সমস্যার সমাধানে ভারতীয় রেল এনেছে ‘VIKALP’ নামক একটি নতুন স্কিম। এই স্কিমের মাধ্যমে যাত্রীরা টিকিট কনফার্ম না হলেও অন্য ট্রেনে যাত্রা করতে পারবেন। এই ‘VIKALP’ স্কিম কিভাবে কাজ করে? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

কি এই ‘VIKALP‘ স্কিম?

যদি আপনার টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তাহলে আপনাকে বিকল্প ট্রেনে যাত্রার অপশন দেওয়া হবে। এই স্কিমে মোট ৭টি ট্রেনের বিকল্প অপশন দেওয়া হয়। বিকল্প ট্রেনগুলি প্রায় একই রুটের হবে অথবা আপনার যাত্রার নির্ধারিত স্টেশনের উপর দিয়ে যাবে। আপনি যদি বিকল্প অপশন বেছে নেন, তাহলে আপনার বুকিং করা ট্রেন ছাড়ার সময় থেকে ৩০ মিনিট থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হবে। তবে মনে রাখবেন, বিকল্প অপশন বেছে নেওয়ার অর্থ এই নয় যে আপনি অন্য ট্রেনে কনফার্ম টিকিট পাবেন। সেক্ষেত্রে আপনার বোর্ডিং ও গন্তব্য স্টেশন পরিবর্তিত হতে পারে।

পুজোর সময় পাবেন কনফার্ম টিকিট

ট্রেনের টিকিট বুক করার সময় আপনাকে ‘VIKALP’ স্কিম চালু করতে হবে। এই নতুন সুবিধা এর জন্য আপনি দুর্গাপূজা, দীপাবলি বা ছট পূজার সময় কনফার্ম টিকিট পাবেন। এতে টিকিট ওয়েটিং লিস্টে থাকলে আপনাকে বিকল্প ট্রেনের তালিকা দেখানো হবে। আপনি যদি বিকল্প ট্রেনে যাত্রা করতে চান, তাহলে ‘বিকল্প গ্রহণ করুন’ বোতামে ক্লিক করুন। তখনই একমাত্র আপনার টিকিট বিকল্প ট্রেনে আপগ্রেড করা হবে। ভারতীয় রেলের ‘VIKALP’ স্কিম ট্রেন যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই স্কিম যাত্রীদের ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করে এবং টিকিট কনফার্ম না হলেও বিকল্প যাত্রার ব্যবস্থা করে দেয়।

Nirajana Nag

Recent Posts

দীঘার ঢেউ কেড়ে নিল প্রাণ! বেড়াতে গিয়ে আর ফেরা হল না কলকাতার যুবকের

দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…

May 23, 2026

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! ৩ জুনের মধ্যে রাজ্যের সব শূন্যপদের রিপোর্ট চাইল নবান্ন

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…

May 23, 2026

Reliance Industries-এর বড় সাফল্য, মুকেশ আম্বানির সংস্থা গড়ল নতুন ইতিহাস

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…

May 23, 2026

8th Pay Commission: বেতন বৃদ্ধি থেকে পেনশন, অষ্টম বেতন কমিশনে ৬ বড় দাবি কর্মচারীদের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…

May 23, 2026

8000mAh ব্যাটারির ধামাকা! ভারতে লঞ্চ হল Realme 16T 5G, জানুন দাম ও ফিচার

স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…

May 23, 2026

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026