নয়াদিল্লি: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন গতকাল, শুক্রবার আইপিএলের সূচি প্রকাশিত হবে। কিন্তু শুক্রবার তো দূরে থাক আজ, শনিবার এখনও পর্যন্ত সূচি প্রকাশের কোনও লক্ষণ দেখা যায়নি। তাহলে কি আবার আইপিএলের সূচি প্রকাশ হতে বিলম্ব করবে বিসিসিআই? এই এই প্রশ্নে যখন জল্পনা তুঙ্গে ক্রিকেটমহলে, তখনই আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন আগামিকাল অর্থাৎ রবিবার আইপিএলের সূচি প্রকাশিত হবে।
সংযুক্ত আরব আমিরশাহীতে বসতে চলেছে এবারের আইপিএলের আসর। চলতি মাসের ১৯ তারিখ থেকে এই টুর্নামেন্ট চলবে। ফাইনাল হবে ১০ নভেম্বর। এখনও পর্যন্ত জানা গিয়েছে, মোট ৫৬টি ম্যাচ হবে এবারের আইপিএলে। ২১টি করে ম্যাচ হবে দুবাই এবং আবুধাবিতে, আর ১৪টি ম্যাচ হবে শারজায়। সুতরাং, হাতে মাত্র আর ১২-১৩ দিন। সেখানে সুচি এখনও প্রকাশ হলো না।
পূর্বঘোষিত তথ্য অনুযায়ী উদ্বোধনী ম্যাচ খেলার কথা আছে চেন্নাই সুপার কিংসের। কিন্তু বালির দেশে পা দেওয়া মাত্রই সিএসকের অন্দরে থাবা বসিয়েছে করোনা। তাই কবে চেন্নাই সুপার কিংস খেলতে নামবে, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর সে কারণেই সূচি প্রকাশ করা যাচ্ছে না বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে রবিবার আইপিএল সূচি প্রকাশ হলেও তা পূর্ণাঙ্গ না সংক্ষিপ্ত সূচি সে নিয়ে স্পষ্ট করে ব্রিজেশ প্যাটেল কিছু জানাননি। তবে যাই হোক আগামিকালের দিকে তাকিয়ে বসে রয়েছে সকলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…