দীঘা: একে দীর্ঘসময়ের লকডাউনের কারণে ঘরবন্দি বাঙালি তিতি বিরক্ত। যদিও আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। আস্তে আস্তে নিউ নর্ম্যালে ফিরছে সকলে। তাও বাজারে গিয়ে সেই মুখ ভার বাঙালির। কারণ, মরশুম চলে যাওয়ার সময় হলেও ইলিশের দেখা নেই। যেটুকু ইলিশ ছিল বা আছে তা একেবারে অগ্নিমূল্য, ধরাছোঁয়ার বাইরে। তবে মরশুম একেবারে শেষ হয়ে যাওয়ার আগে বাঙালিদের জন্য সুখবর নিয়ে এসেছে মৎস্যজীবীরা। প্রায় ৩৫০০ টন ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই ভোজনরসিক বাঙালির মুখে এই খবর হাসি ফুটিয়েছে।
এ বিষয়ে ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সম্পাদক বিজন মাইতি জানায়, দীর্ঘ দিনের দুর্যোগের ফলে মৎসজীবীরা মাছ ধরতে না পারায় একটু চিন্তা ছিল। তবে পাঁচ হাজারের বেশি ট্রলার গত ২৮ আগস্ট সমুদ্রে যাওয়ায় শুক্রবার অবধি ৩৫০০ টনেরও বেশি মাছ জালে ধরা পড়ে। মৎসজীবিরা জানিয়েছেন, ৬০০-৮০০ গ্রামের মাছ যেমন রয়েছে, তেমনই ১কেজি থেকে ১,২০০ গ্রামের মাছও ধরা পরেছে জালে। কিছুদিনের মধ্যে এইসব মাছ বাজারে চলে আসবে বলেও জানা গিয়েছে। এমনকি কিছুদিন বাদে ইলিশের মরশুম চলে যাবে বলে মৎসজীবিরা চেষ্টা করছেন আরও কিছু মাছ জালবন্দী করে বাজারে পৌঁছে দিতে।
টন টন ইলিশ জালে ধরা পড়ার ফলে দাম কিছুটা কমবে কিনা, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তবে কিছুটা হলেও কমতে পারে বলে আশা করছে খাদ্যরসিক বাঙালি। মরশুম শেষ হওয়ার আগে ইলিশের আগমন বাঙালিকে যেমন ঘরবন্দি হওয়ার দুঃখ ভুলিয়ে দেবে তেমন বাঙালির জিভের স্বাদকেও তৃপ্ত করবে বলেই মনে করা হচ্ছে। তবে এই সমস্ত ইলিশের দাম কত হবে, তা নিয়ে অবশ্য পরিষ্কার করে কিছু জানা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…