নিউজ

আমেরিকার হামলার জবাব দিল ইরান, মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলা ইরানের

জেনারেল কাসেম সোলেমানির হত্যার বদলা নেওয়া শুরু করলো ইরান। আজ সকালে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে প্রায় এক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান। ইরাকের ওই সেনাঘাঁটি দুটিতে ইরাকের সেনার সাথে আমেরিকার সেনাও থাকতো। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পেয়ে যায়নি। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ইরানের সরকারি ফৌজ বিবৃতি দিয়ে জানিয়েছে কাসেম সোলেমানির হত্যার বদলা নিতেই এই হামলা চালানো হয়েছে। আমেরিকা প্রত্যাঘাত করলে আরও কড়া জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে ইরানি ফৌজ।

ইরানের বিদেশমন্ত্রী এই ঘটনা নিয়ে টুইট করেন। টুইট তিনি লেখেন, ‘যে জঙ্গি ঘাঁটি গুলি থেকে সন্ত্রাস ছড়ানো হচ্ছিল আমরা সেগুলোতেই হামলা চালিয়েছি। যুদ্ধ আমরাও চাইনা, কিন্তু যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে।’ ইরানের এই মিসাইল হামলার পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘অল ইজ ওয়েল। সবকিছুই ঠিক আছে, ইরাকে আমাদের দুটি সেনা ক্যাম্পে ইরান হামলা চালিয়েছিল। আমাদের কোনো ক্ষতি হয়নি, মার্কিন সৈন্য বিশ্বে সবচেয়ে আধুনিক।’

আরও পড়ুন : ‘ইরানকে ভয় দেখাবেন না’, ট্রাম্পকে হুমকি হাসান রুহানির

গত শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরের কাছে আমেরিকার ড্রোন হামলায় মৃত্যু হয় ইরানের জেনারেল কাসেম সোলেমানির। ইরানি কুদস সেনাপ্রধান কাসেম সোলেমানির গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় আমেরিকার তরফে। চারটি ড্রোন ছোঁড়া হয়। কিছুক্ষণ পরেই ড্রোন হামলায় সোলেমানির মৃত্যু সংবাদ সামনে আসে। সোলেমানি ছাড়াও এই হামলায় আরও পাঁচ জনের মৃত্যু হয়। গতকাল তাঁর শেষকৃত্যে তাঁকে শেষবারের মতো দেখতে জনগণের ভিড় উপচে পড়ে আর প্রবল ভিড়ের মধ্যেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩২ জনের।

Anirban Kundu

Recent Posts

২৫ কোটির তারকা বল করলেন না! বিস্ফোরক ব্যাখ্যা রাহানের, চোট নিয়েও বড় আপডেট

আইপিএলের প্রথম ম্যাচেই নজরে এল বড় প্রশ্ন—কেন ক্যামেরন গ্রিন বল করলেন না? ২৫ কোটির এই…

March 30, 2026

সাইকেলের দামে স্কুটার! এক চার্জে ৬০ কিমি চলবে, Ujaas-এর এই মডেলেই বাজিমাত

ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল-ডিজেলের খরচ থেকে বাঁচতে এখন অনেকেই ঝুঁকছেন ই-স্কুটারের দিকে।…

March 30, 2026

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026