শনিবার ভোরে ইরাকের ইরানপন্থী যোদ্ধাদের উপর একটি নতুন করে বিমান হামলা চালায় আমেরিকা। এরফলে ড্রোন হামলায় শীর্ষ ইরানি জেনারেল নিহত হওয়ার একদিন পর ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে।
শুক্রবার বাগদাদে আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরান কুডস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানি এবং ইরাকি আধা সামরিক বাহিনীর শীর্ষনেতা আবু মাহদী আল-মুহান্দিসের জন্য শোক মিছিলের কয়েক ঘন্টা আগে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে। শুক্রবারের হত্যাকাণ্ড নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্কের অবনতি হলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে, তিনি যুদ্ধ চান না। এরপরও ওই অঞ্চলে আমেরিকার অতিরিক্ত বাহিনী পাঠানোয় নিজের জন্মভূমিতেই আশঙ্কায় রয়েছেন ইরানিরা।
আরও পড়ুন : আমেরিকার বিরুদ্ধে বদলার হুমকি, বাঁধতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ
গতকালের ঘটনার প্রায় ২৪ ঘন্টা পরে, নতুন ড্রোন হানায় হাশেদ আল-শাবির একটি কনভয়কে টার্গেট করা হয়। যে ইরাকি আধা-সামরিক বাহিনীর ইরানের শিয়া সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই ঘটনায় কারা দায়ী তা জানা না গেলেও ইরাকি রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা জানিয়েছে যে, এটি মার্কিন বিমান হামলা। স্থানীয় পুলিশের একটি সূত্র এএফপিকে জানিয়েছে যে, বাগদাদের উত্তরে ঘটা এই বোমা হামলায় অনেকেই নিহত ও আহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রাথমিকভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…