মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জেনারেল কাসেম সোলেমানির মৃত্যু প্রসঙ্গে একটি সরকারি বিবৃতিতে বলেন যে, মার্কিন সেনা তার নির্দেশে “বিশ্বের এক নাম্বার সন্ত্রাসবাদী” কে হত্যা করেছে। মার্কিন প্রেসিডেন্ট সোলেমানিকে নতুন দিল্লী এবং লন্ডনে হামলা চালানোর জন্যেও দায়ী করেছেন।
তিনি সংবাদমাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে বলেন, “গত রাতে, আমার নির্দেশে, মার্কিন সামরিক বাহিনী সফলভাবে একটি হামলা চালিয়ে বিশ্বের নাম্বার ওয়ান সন্ত্রাসবাদী কাসেম সোলেমানিকে হত্যা করেছে। সোলেমানি আমেরিকান কূটনীতিবিদ এবং মার্কিন সেনাদের ওপর হামলার ষড়যন্ত্র করছিলো। কিন্তু তার উদ্দেশ্যে আমরা তাকে সফল হতে দিইনি।”
আরও পড়ুন : ইরান পন্থী কনভয়ে ফের বিমান হামলা আমেরিকার
শুক্রবার বাগদাদ বিমানবন্দরে মার্কিন সেনা একটি হামলা চালিয়ে কাসেম সোলেমানিকে হত্যা করে। এছাড়াও এই হামলায় আবু মাহদী আল-মুহান্দিস নিহত হয়েছে। সোলেমানির ওপরে বছরের পর বছর ধরে মার্কিনবাসীদের ওপর নির্মম অত্যাচারের অভিযোগ রয়েছে।
যদিও ইরান এই আইনটির নিন্দা করে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোলেমানি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং রাষ্ট্রপতি হাসান রুহানির পরে দেশের শীর্ষস্থানীয় কর্তৃপক্ষের একজন ছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…