নিউজ

পুজোর মরশুমে টিকিট কাটতে নাজেহাল, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে IRCTC

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে বর্তমানে এই ট্রেনে টিকিট পাওয়া ক্রমশ দুষ্কর হয়ে পড়ছে। বিশেষ করে বিভিন্ন মরশুমে এই টিকিটের চাহিদা আকাশছোঁয়া হয়ে যায়। টিকিটের এই ব্যাপক চাহিদার একদিকে কারণ যেমন মানুষের আপনজনের কাছে ফেরার তাগিদা, ঠিক অন্যদিকে এই চাহিদা বৃদ্ধির জন্য প্রত্যক্ষভাবে দায়ী বিভিন্ন অসাধু ব্যবসায়ী। টিকিট বিক্রির নাম করে একশ্রেণীর ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত মুনাফা আদায় করছে। এবার সেই অসাধু ব্যবসায়ী বন্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি।

বিশেষ করে দূরপাল্লার ট্রেনে এই অসাধু ব্যবসায়ীদের উৎপাত দীর্ঘদিন ধরেই। তাই এবার আইআরসিটিসি এক বিশেষ প্রযুক্তির মাধ্যমে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে। আসলে আইআরসিটিসি তাদের দীর্ঘদিনের পুরনো রিজার্ভেশন সিস্টেম ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। এরপর থেকে নকল আইডি দিয়ে আগে থাকতে রেলের টিকিট কেটে রাখা যাবে না। আর এই ব্যবস্থা কার্যকর হলেই উৎসবের সময়ে অসাধু ব্যবসায়ীদের টিকিট বিক্রির চক্র বন্ধ হয়ে যাবে। এর ফলে সাধারণ মানুষ নিজেদের চাহিদা মত উৎসবের মরশুমে রেল নির্ধারিত মূল্যে টিকিট কেটে বাড়ি ফিরতে পারবেন।

জানা গিয়েছে, এই আইআরসিটিসি আগামী ২০২৪ সালের মধ্যেই নতুন সফটওয়্যার নিয়ে আসতে চলেছে। এই সফটওয়্যার এর মাধ্যমে মিনিটে ২৮ হাজার টিকিট কাটা সম্ভব হবে। আইআরসিটিসি ডেটা অনুযায়ী এতে প্রায় ১০ কোটি ইউজার রয়েছে। তাদের মধ্যে ৭ কোটি ৩০ লক্ষ ইউজার প্রতিদিন এই অ্যাপ ব্যবহার করে থাকেন। কিন্তু এর মধ্যেই অনেকে নকল আইডি দিয়ে লগইন করে আগে থাকতে টিকিট কেটে পরে চড়া দামে বিক্রি করে থাকেন। গত তিন বছর ধরে রেড মির্চি নামক একটি সফটওয়্যার এর মাধ্যমে টিকিট কেটে ভারতীয় রেলের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। তাই এবার নতুন সফটওয়্যার এর মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পথে এগিয়েছে ভারতীয় রেল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026