দেশ

দাম বাড়ছে আটার, সরকারের ভাঁড়ারে নেই গম, এবারে কি ভারতে দেখা যাবে খাদ্য সংকট?

রাশিয়া ইউক্রেনের উপরে হামলা করতে ভারত বুঝতে পারে শস্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে সমস্যা হতে পারে। কয়েকদিনের মধ্যেই গম রপ্তানির উপরে নিষেধাজ্ঞা জারি করে ভারত। আন্তর্জাতিক মহলে কেন্দ্রের সেই সিদ্ধান্ত অত্যন্ত সমালোচিত হয়েছিল একটা সময়ে। তবে দেশের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতেই সেই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার, এমনটাই বলা হয়েছিল সরকারের তরফ থেকে। তবে রপ্তানি বন্ধ করেও তো তেমন কোন লাভ হয়নি, খাদ্যশস্যের মজুত পরিমাণের স্তর যে এখনো পর্যন্ত স্থিতিশীল নয়, সেইটা আরো একবার প্রমাণ হল নব্য প্রকাশিত একটি রিপোর্টে।

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী গত ১৪ বছরের মধ্যে ভারতের মজুদ শস্যের পরিমাণ এই মুহূর্তে রয়েছে সর্বনিম্ন স্তরে। এর কারণে দাম বৃদ্ধি পাচ্ছে গমের এবং আটার। গমের মুদ্রাস্ফীতি ১২ শতাংশ ছুঁয়ে ফেলেছে। এই আবহে ভারতকে গম আমদানি করতে হতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই জল্পনা উড়িয়ে দিলেও, সম্ভাবনা যে একেবারেই নেই সেটা বলা যাচ্ছে না। এই প্রসঙ্গে ভারত সরকারের তরফে একটি বিবৃতি জানানো হয়েছে। সেই বিবৃতিতে ভারত সরকার বলেছে, “ভারতের গম আমদানির কোন পরিকল্পনা নেই। আমাদের দেশের চাহিদা পূরণের জন্য দেশে পর্যাপ্ত শস্য মজুদ রয়েছে। ভারতের ফুড কর্পোরেশনের কাছে পাবলিক ডিস্ট্রিবিউশনের জন্য পর্যাপ্ত স্টক রয়েছে এই মুহূর্তে।”

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ। তবে ভারত কোন কালেই গম রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষস্থানে ছিল না। এই আবহে কম উৎপাদনের কারণে এবারেও গম রপ্তানি করতে পারেনি ভারত। এরকম পরিস্থিতিতে ব্লুমবার্গের রিপোর্টে দাবী করা হয়েছিল, বর্তমানে গমের আমদানির উপরে যে ৪০ শতাংশ কর রয়েছে, সেটিকে কমিয়ে দিলে বা তুলে নিলে দেশের গমের মিল গুলিকে আমদানির অনুমতি দেওয়া হতে পারে।

তবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে যে বিশ্বের গম সরবরাহে প্রভাব পড়েছে, সেটা কোনভাবেই অস্বীকার করা যায় না। তবে বিশ্ববাজারে গমের দাম এই মুহূর্তে যত তার থেকে অনেকটাই কম রয়েছে ভারতে গমের দাম। এই পরিস্থিতিতে খাদ্য সংকটের আশঙ্কা দেখা গেলেও ভারত সরকারের তরফ থেকে সেই আশঙ্কা সরাসরি উড়িয়ে দেওয়া হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026