বিনোদন

নেটদুনিয়ায় নতুন ওয়েব সিরিজ, সিক্রেড গেমসের থেকেও অনেক সাহসী, ভিডিও দেখলে হুঁশ উড়বে

আজকালকার দিনে এই মুহূর্তে সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কিছু ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের দুনিয়ায় তালিকায় যেমন রয়েছে সেক্রেড গেমস এবং মির্জাপুর, তেমনি কিন্তু রয়েছে টিভিএফ পিচারস এর মত কিছু ওয়েব সিরিজ। তবে দক্ষিণ ভারতের ওয়েব সিরিজ আমরা খুব একটা বেশি দেখতে পাই না। দক্ষিণ ভারতের সিনেমা এই মুহূর্তে জনপ্রিয়তা পেলেও দক্ষিণ ভারতের web সিরিজ খুব একটা বেশি জনপ্রিয়তা এখনো পর্যন্ত পায়নি। এই কারণেই ওয়েবের দুনিয়ায় বলিউডের এখনো একটা রাজত্ব রয়েছে। তবে এই রাজত্ব হয়তো খুব শীঘ্রই কাটতে চলেছে কারণ দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতেও ধীরে ধীরে শুরু হয়েছে ওয়েব সিরিজের প্রচলন। আর সেই ধারাকে বজায় রেখে সম্প্রতি জি ফাইভ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েবের দুনিয়ায় সাড়া জাগানো ওয়েব সিরিজ অটো শংকর।

৮০ দশকের মাদ্রাজ, অর্থাৎ আজকের চেন্নাইয়ের একজন কুখ্যাত গ্যাংস্টার হলেন এই অটো শংকর। তার বাসনা, ছল এবং বিশ্বাসঘাতকতার এক অভূতপূর্ব মিশেল আপনাকে উপহার দেবে অটো শংকর ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজটির নির্মাতা হলেন রঙ্গা। অটো শঙ্কর এমন একজন মানুষের কাহিনী আপনাকে বলবে, যিনি নিজের কিছু ঘৃণ্য মানসিকতার জন্য এবং নিজের ঘৃণ্য কৃতকর্মের জন্য হয়েছিলেন বিখ্যাত, বলতে গেলে কুখ্যাত। বেআইনি কাজকর্ম এবং অমানবিকতার চোরাবালির মধ্যে কেটে যায় শঙ্করের গোটা জীবন। যেরকমভাবে সেক্রেড গেমস ওয়েব সিরিজে আমরা পেয়েছিলাম গণেশ গাইতন্ডের চরিত্রটি, সেরকমভাবেই এই অটো শংকর ওয়েব সিরিজে আমরা পাচ্ছি এই গ্যাংস্টারের চরিত্রটি।

অটো সংকর ওয়েব সিরিজ এর কাহিনী শুরু হয় তার ফাঁসির দৃশ্য থেকে। সে নিজের জীবনে যা যা কৃতকর্ম করেছিল তার জন্য তামিলনাড়ু সরকার তার ফাঁসি ঘোষণা করে। তার জীবনটা ছিল একজন সাধারন অটো চালকের মতই। নিজের স্ত্রী সুমতি এবং তার সন্তানদের নিয়ে দারিদ্রকে সঙ্গী করেই তার জীবন চলতো একটা সময় পর্যন্ত। কিন্তু একজন পুলিশ কর্মীর জন্য তার জীবনটা একেবারে পাল্টে যায়। পুলিশকর্মীর প্ররোচনাতেই শংকর প্রবেশ করে মদ, ড্রাগস এবং বেশ্যালয় ব্যবসার ঘৃণ্য জগতে। সেখান থেকেই শংকর অটোওয়ালা থেকে শংকর হয়ে ওঠে অটো শংকর। এই ওয়েব সিরিজে অটো শংকর চরিত্রে অভিনয় করেছেন আপ্পনি সারথ। এই ওয়েব সিরিজে একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন চন্দ্রিকা, ওরফে স্বয়ং সিদ্ধ। পুরো ওয়েব সিরিজে শংকর বাদে চন্দ্রিকা চরিত্রটি সবথেকে বেশি নজরকাড়া। এছাড়াও সাপোর্টিং কাস্টের মধ্যে রয়েছেন অর্জুন চিদাম্বরম, রাজেশ, সারন্না রবি এবং বসুধা। এই মুহূর্তে Zee5 প্লাটফর্মে এই ওয়েব সিরিজটি আপনারা দেখতে পাবেন। আইএমডিবিতে-ও এই ওয়েব সিরিজটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। তবে বলে রাখা ভালো, এই ওয়েব সিরিজটি কিন্তু সবার জন্য নয়। আপনাদের যাদের একটু আন্ডারওয়ার্ল্ড, ভালগার ক্রাইম নির্ভর ওয়েব সিরিজ যেমন মির্জাপুর, অপহরণ জাতীয় ওয়েব সিরিজ দেখতে ভালো লাগে, তাদের কাছে এই ওয়েব সিরিজ আকর্ষণীয় মনে হবে। তবে যারা স্পাই থ্রিলার, কোর্ট রুম ড্রামা, কর্পোরেট জগত, রোম্যান্স বা সিটকম কিংবা তদন্ত নির্ভর কোন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন, তাদের এই ওয়েব সিরিজ খুব একটা ভালো নাও লাগতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026