ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

রেলের তৎকাল টিকিট কাটার পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন, বিস্তারিত জানুন

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC), ই-টিকিটিং ওয়েবসাইট www.irctc.co.in এর মাধ্যমে তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ের সুবিধা সরবরাহ করে। আইআরসিটিসি-র ওয়েবসাইটে তৎকালে টিকিট কাটার পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। বিশেষত বুক করা টিকিট বাতিল এবং রিফান্ড-এর ক্ষেত্রে এই পরিবর্তনগুলি করা হয়েছে।

আসুন জেনে নিই সেই পরিবর্তনগুলি সম্পর্কে –

কখন, কীভাবে বুকিং?

অনলাইনে তৎকাল টিকিট IRCTC-র ওয়েবসাইট থেকে বুক করতে হয়। পিএনআর প্রতি সর্বোচ্চ চারজন যাত্রী তৎকাল ই-টিকিটে বুকিং করা যায়।এই বুকিংয়ের জন্য ফার্স্ট এসি এবং এক্সিকিউটিভ ক্লাস বাদে সব ক্লাসের অনুমতি রয়েছে।এছাড়া এই কোটায় প্রবীণ নাগরিকদের কোনোরকম ছাড়ের অনুমতি নেই।শুধু তাই নয় এখানে মহিলা ও সাধারণ কোটাকে বেছে নেওয়া যায় না।

টিকিট বুকিংয়ের সময়ঃ

তৎকাল টিকিটের অগ্রিম সংরক্ষণের সময় ট্রেন যে স্টেশন থেকে ছাড়বে সেখান থেকে ছাড়ার দিনটি বাদ দিয়ে, দুই দিন থেকে একদিন করা হয়েছে।AC (1A/2A/3A/CC/EC/3E)-র বুকিং শুরু হয় সকাল ১০টা থেকে। আর নন এসি ক্লাসের বুকিং ১১টা থেকে।

তৎকাল টিকিটের দামঃ

তৎকালে সাধারণ টিকিট ছাড়াও যাত্রী প্রতি চার্জ নেওয়া হয়।আইআরসিটিসি-র নিয়ম অনুসারে তৎকাল চার্জ দ্বিতীয় শ্রেণির জন্য বেসিক ভাড়ার ১০ শতাংশ এবং অন্যান্য শ্রেণির জন্য ৩০ শতাংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

টিকিট বাতিল ও রিফান্ডঃ

আইআরসিটিসি অনুসারে, তৎকালের নিশ্চিত টিকিট বাতিল করার ক্ষেত্রে কোনও টাকা ফেরত দেওয়া হবে না।তাৎক্ষণিক বাতিল এবং ওয়েটলিস্টে থাকা টিকিট বাতিলের ক্ষেত্রে রেলের নিয়ম অনুসারে চার্জ কেটে নেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026