নিউজ

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু, দেশজুড়ে আতঙ্ক

অবশেষে ভারতেও তার থাবা বসালো করোনা ভাইরাস। এই মারণ ভাইরাসের সংক্রমণের খবর আসছিল আগের থেকেই, এবার ছড়িয়ে পড়লো মৃত্যুর খবর। ইতিমধ্যে লাদাখের একটি হাসপাতালে ক‍রোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর খবর। জানা গেছে, এদেশে করোনা ভাইরাসের সংক্রমণে এই প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। নবনির্মিত লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের লাদাখ শহরের একটি হাসপাতালে একটি রোগীর মৃত্যুকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনে করা হচ্ছে, করোনা ভাইরাসের সংক্রমনেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

জানা গেছে, রবিবার করোনা ভাইরাসে সংক্রমণের সন্দেহ নিয়ে ভর্তি হওয়া ৭৩ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয় হাসপাতালে। এর ফলে ভারতে করোনার ভাইরাসের গ্রাসে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটলো। মৃত ওই ব্যক্তির নাম আলি মহম্মদ। তিনি লেহ্ জেলার ইয়াকুমা চোচুক গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন : করোনার থাবাতে আক্রান্ত তিন বছরের শিশু, ভারতে আক্রান্তের সংখ্যা ৪১

৭ ই মার্চ করোনা ভাইরাস সংক্রমণের সন্দেহে শরীরে প্রচুর জ্বর নিয়ে সোনম নারবু হাসপাতালে ভর্তি হয় ওই ব্যক্তি। কর্মসূত্রে ওই ব্যক্তি ইরানে থাকতেন। গত মাসে ইরান থেকে ফিরেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ইতিমধ্যে আরও কয়েকটি করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে। এখনও পর্যন্ত চার জনের দেহে করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে ভূস্বর্গে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026