ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

শেয়ার বাজার নিম্নমুখী, সেনসেক্স পড়ল ১৫০০ পয়েন্ট

করোনার থাবাতে শেয়ার বাজারে ধস।  ক্রমাগত নিম্নমুখী হচ্ছে শেয়ার বাজার। সোমবার সেনসেক্স পরে যায় ১৫০০ পয়েন্ট। নিম্নমুখী নিফটিও। মোটামুটি ৪৫০-র  নিচে দাঁড়িয়েছে নিফটি। নিফটির সূচকের মান  ১০,৫৫১। তবে ইয়েস ব্যাংকের শেয়ার একটু বেড়ে ২২-এ এসে দাঁড়িয়েছে। শেয়ার বাজারে উর্দ্ধমুখী হয়েছে  গোটা কয়েক কোম্পানি, যার মধ্যে রয়েছে সিএসসি, বিপিসিএল। তবে বাকি প্রায় বেশিরভাগের শেয়ার নিম্নমুখী। কোনটা আবার খুব অল্প পরিমান বেড়েছে, আবার কমছে।

শেয়ার বাজারের অবস্থা খুব শোচনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০০৮ সালের পরিস্থিতি ফিরে  আসতে পারে বলে অনেকে মনে করছেন। এর মূল কারণ হিসাবে বলা হচ্ছে করোনা ভাইরাসের প্রভাবকে। করোনার আতঙ্ক ইতিমধ্যেই  থাবা বসিয়েছে বিশ্বের প্রায় ১০৫ টি দেশে।চীন ,ইতালি , ইরান, ফ্রান্স,আমেরিকা প্রভৃতি দেশে এই ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে।

আরও পড়ুন : সোনার দামে পতন, দাম নামলো ৪৫ হাজারের নীচে

পাশাপাশি ভারতে এই ভাইরাসে কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।  সোমবার কেরালাতে ৩ বছরের শিশুর করোনাতে আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর। বাংলাদেশে ও ইতিমধ্যে ৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। সবথেকে বেশি মৃত্যু হয়েছে চিনে।  আর রবিবার একদিনে ইতালিতে ১৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিশ্বের সব দেশেই কড়া সতর্কতা অবলম্বন করা সত্বেও এই ভাইরাসের প্রভাব থেকে নিস্তার মিলছে না। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসের সংক্রমণ আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026