ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আইআরসিটিসি ওয়েবসাইট থেকেই সস্তায় বুক করতে পারবেন বাস, নতুন ব্যবস্থা শুরু করল কোম্পানি – IRCTC BUS BOOKING

বাস যাত্রীদের জন্য রয়েছে এবারে একটা দারুণ সুখবর। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড টুরিসম কর্পোরেশন মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের সাথে যুক্তভাবে একটি সমঝোতা স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্বাক্ষরের পরেই যাত্রীরা এখন আইআরসিটিসি ওয়েবসাইট থেকে বাস বুকিং করতে পারবেন। এই বাস মূলত হবে এমআরসিটিসি এর অধীনের সমস্ত বাস। এই উপলক্ষে আইআরসিটিসির সিএমডি সীতা কুমার বলছেন, এই চুক্তির পরে বাস বুকিং সংযোগ আরো ভালো হবে যা যাত্রীদের উপকারে আসবে।

কিভাবে কাজ করবে এই ব্যবস্থাটি ?

আপনাদের জানিয়ে রাখি, এমএসআরটিসি তাদের অনলাইন বাস টিকেটিং ব্যবস্থার একটি এপিআই আইআরসিটিসি কে দিতে চলেছে। এবার থেকে আইআরসিটিসি তাদের বাস বুকিং এর অফিসিয়াল ওয়েবসাইটে এমআরএসটিসি এর সমস্ত বাস সংযুক্ত করবে। এর ফলে আইআরসিটিসির বাস বুকিং ওয়েবসাইট থেকে খুব সহজেই মহারাষ্ট্রের রাষ্ট্র পরিবহনের যে কোন বাস আপনি বুক করতে পারছেন। ইতিমধ্যেই এর ফলে বেশ কিছুটা লাভজনক জায়গাতে রয়েছে irctc।

শেয়ার মার্কেটের অবস্থা কিরকম?

এই নতুন সিদ্ধান্তের ফলে বুধবার বোম্বে স্টক এক্সচেঞ্জ এর সূচকে আইআরসিটিসি শেয়ার ০.১৫ শতাংশ হ্রাস পেয়েছে। এই মুহূর্তে এই কোম্পানির শেয়ার ৬৮৭.১০ টাকায় লেনদেন করছে যেখানে এর আগে শেয়ার মূল্য ছিল ৬৮৮.১০ টাকা। আপনাদের জানিয়ে রাখি কোম্পানির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ৭৭৫ টাকা। অন্যদিকে ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ৫৫৭.১৫ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026