ভারতে এই মুহূর্তে সবথেকে দামি এবং সব থেকে লাক্সারি ট্রেন গুলির মধ্যে একটি হলো বন্দে ভারত এক্সপ্রেস। এবারে শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য নয় গরিবদের জন্য চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। আপনাদের জানিয়ে রাখি ভারতীয় রেলওয়ে এবার একটি নন এসি বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে চলেছে। এই বন্দে ভারত এক্সপ্রেস মূলত শ্রমিকদের জন্যই চালু করা হবে বলে জানিয়েছে ভারত সরকার। এই ট্রেনের টিকিটের দাম অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই কম হবে। এই ট্রেন তৈরি করার জন্য খরচ হচ্ছে ৬৫ কোটি টাকা। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই তে এই ধরনের ট্রেন তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে, গেরুয়া এবং স্লেট রংয়ের এই ট্রেনের ব্যাপারে এখনো পর্যন্ত তেমন কিছু জানায়নি ভারতীয় রেলওয়ে।
আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনের নাম হবে বন্দে সাধারন এক্সপ্রেস। এই ট্রেনের ভাড়া অনেকটা সস্তা হবে এবং সমস্ত ধরনের সুবিধা পাওয়া যাবে এই ট্রেনে। চেন্নাই দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই কলকাতা এবং চন্ডিগড় এর মতো শহরে এই ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। ভারতের অন্যান্য বড় শহর গুলির সঙ্গে সমস্ত কানেক্টিভিটি থাকবে এই ট্রেনের। বিশেষত ভারতের মেট্রো শহরগুলিতে চালু করা হবে এ পরিষেবা। শ্রমিকরা এই ট্রেনের মাধ্যমে নিজেদের বাড়িতে যেতে পারবেন।
ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে এই রুটের সার্ভে করানো হয়ে গিয়েছে। সাধারণ মেইল এবং এক্সপ্রেস ট্রেনের থেকে এই ট্রেনের স্পিড অনেকটা বেশি হবে। রেলওয়ে এই রুটে খুব কম স্টপেজ রাখতে চলেছে, যাতে এই ট্রেনে সাধারণ লোক সফর করতে পারেন এবং তাদের কোন সমস্যা না হয়। সব থেকে বড় কথা এই ট্রেনে দেওয়া হবে কাঠের জায়গায় আরামদায়ক সিট। এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা থাকবে প্রতিটি কোচে। সবাই খুব সহজে এই ট্রেনের মাধ্যমে সফর করতে পারবেন। এই ট্রেনে দেওয়া হবে অটোমেটিক দরজা, যা নির্দিষ্ট জায়গা ছাড়া আর কোথাও খুলবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…