ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

IRCTC অ্যাপে ডিসেম্বর মাসে আবারও বিভ্রাট, দূরপাল্লার টিকিট কাটতে বিশাল সমস্যার মুখে যাত্রীরা

আইআরসিটিসি ওয়েবসাইট এবং IRCTC অ্যাপে আবারো শুরু হয়েছে নতুন সমস্যা। মঙ্গলবার সকাল নাগাদ থেকে দূরপাল্লার টিকিট বুকিং করার ক্ষেত্রে অনেকেই সমস্যায় করেছেন বলে খবর মিলছে। ওয়েবসাইটে লগ ইন করতে গিয়েও অনেকেই সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন অনেক যাত্রী। আবার অনেকে বলছেন, ওয়েবসাইটে লগ ইন করা গেলেও টিকিট বুক করা যাচ্ছেনা। ফলে, অনেক দিক থেকেই অনেক সমস্যায় যাত্রীরা। একজন যাত্রী লিখছেন, “সকাল ১০ টায় ততকাল টিকিট কাটতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে। ওয়েবসাইট কাজ করছিল না। তারা জানিয়েছেন, ওয়েবসাইটে মেরামতির কাজ করছে।”

এরপর ওই যাত্রী আবার বলেন, এইরকম একটি জরুরি পরিষেবার ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা ধরে ওয়েবসাইটের মেরামতির কাজ কেনো করা হচ্ছে? রেল মন্ত্রীকে এক্সে ট্যাগ করে সমস্যার কথা জানিয়েছেন যাত্রী। গত ২৬ ডিসেম্বর ওই একইরকম একটি সমস্যায় পড়েছিলেন ওই যাত্রী।

জানা যাচ্ছে, সেই একইদিনে একইভাবে আবারো এই বিভ্রাট শুরু হয়েছিল। ওই একই দিনে IRCTC ওয়েবসাইটে সমস্যা হয়। সেই সময় সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। সেই একই দিনে কিন্তু টিকিট বুকিং করা সম্ভব হয়নি। আর ডিসেম্বর মাসে এই নিয়ে ৩ বার IRCTC ওয়েবসাইটে বিভ্রাট দেখা গেলো। IRCTC একটি রেল স্বীকৃত সংস্থা। রেলের নিয়ন্ত্রণাধীন এই সংস্থা ছাড়াও অন্য সংস্থাগুলির মাধ্যমে ঘুরপথে অনলাইনে টিকিট কাটা যায়। তা ছাড়া নিকটবর্তী রেলস্টেশনের আসন সংরক্ষণ কেন্দ্রে গিয়েও টিকিট কাটা যায়। বিকল্প বন্দোবস্ত হিসাবে রেলের হেল্পলাইন ১৩৯-এ ফোন করেও টিকিট কাটতে পারেন কোনও যাত্রী।

Nirajana Nag

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026