বিনোদন

Aparna Sen: ‘বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাচ্ছে’, পড়শী দেশের নক্করজনক ঘটনার প্রতিবাদী টুইট অপর্ণার!

এবছর দুর্গা পুজোয় বাংলাদেশের চিত্র আজ আর কারোর অজানা নয়৷ হিন্দু মন্দির ও মণ্ডপে চলা নৃশংস ঘটনা সকলের সামনে প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। বাংলাদেশ যে দাঙ্গার রুপ নিয়েছে তা আজ নিঃসন্দেহে বলা যেতে পারে৷ তবে এই কঠিন পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনার সরকার। তবে, বিশ্বজুড়ে বাংলাদেশের এহেন অশান্ত পরিবেশ দেখে কটাক্ষ কমেনি।

আমেরিকায় থাকা প্রবাসী বাঙালিরা পর্যন্ত এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এমনকি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিলও করছে৷ বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, মিথিলা-র মতো নায়িকারা গর্জে উঠেছেন এই পৈশাচিক ঘটনায়। এবার এই ঘটনা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন অপর্ণা সেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেন অভিনেত্রী।

নিজের টুইটার হ্যান্ডেলে অভিনেত্রী অপর্ণা সেন লিখলেন.’বাংলাদেশে এগুলো কি হচ্ছে? দেশটা কি পাকিস্তান হয়ে যাচ্ছে? খালি শুনছি বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে! তাঁদের খুন করা হচ্ছে! বন্ধ করুন! দয়া করে এসব বন্ধ করুন! গোটা বিশ্ব অশান্ত আর হিংসাত্মক হয়ে উঠছে।’  এরপর অভিনেত্রী এক সংবাদমাধ্যমে জানিয়েছেন,” পুজোর সময় বাংলাদেশে হিন্দুদের প্রতি যে হিংসা চলেছে তা তিনি সর্বান্তকরণে ধিক্কার জানান। এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব সংখ্যাগুরুদের হাতে। হিংসার পথ কোনও পথ নয়। তিনি সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন”

তবে, এই মর্মান্তিক সঘটনা ঘটে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করাতে এবার কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী নিজে। তাঁর ট্যুইটের কমেন্ট বক্সে এক নেট-নাগরিক লিখলেন, ‘আপনি এই ব্যাপারে নিজের মতামত বা প্রতিবাদ জানালেন দেখে আনন্দিত। কিন্তু এত দেরি করে কেন? এতদিন কেন আপনার কলম গর্জে উঠল না?’ আরেক জন আবার লিখলেন ‘দেরিতে ঘুম ভাঙল’ বলে কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। তবে বেশিরভাগ অভিনেত্রীর ট্যুইটে সহমত পোষণ করেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026