বিনোদন

Puja-Krisiv: মুম্বইতে বাপ্পি লাহিড়ির বাড়িতে লক্ষ্মী পুজো!ছেলে আর স্বামীকে নিয়ে প্রসাদ খেতে উপস্থিত অভিনেত্রী পূজা

কৃশিব বর্মা! কৃষ্ণ ও শিবের নামের যোগ বন্ধনে অভিনেত্রী পূজা আর কুনাল মিলে আদুরে পুত্রের নাম দিয়েছেন কৃশিব। ছোট্ট কৃশিবকে ঘিরে দর্শকের মধ্যে একটি আলাদাই ভালোবাসা রয়েছে। এই একরত্তির মিষ্টি মধুর হাসি আর দুষ্টু মিষ্টি লুকের মধ্যে রয়েছে সকলের মন ভালো করার ওষুধ। আর মা বাবার সঙ্গে নানান দুষ্টুমিতে আছে মানুষকে কাছে টানার এক উপায়। কৃশিবের চাহনিতে আছে এক আলাদা টান যা থেকে এই স্টারকিডের প্রতি এক আলাদা ফ্যান বেস গড়ে উঠেছে। আর ছেলেকে কাছে পেয়ে তারকা বাবা মাও সব ভুলে থাকে।

ছোট্ট কৃশিবের এটা ছিল দ্বিতীয় লক্ষ্মীপুজো। করোনার জন্য গত বছর সব আনন্দ ফিকে ছিল৷ এবারের করোনা থাকলেও আজ অনেকেই ভ্যাক্সিনেটেড তাই চিন্তা কম। তাই এবার ছোট্ট কৃশিবকে নিয়ে সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর বাড়ির পুজোয় উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী পূজা আর অভিনেতা কুণাল বর্মা। বাপ্পা লাহিড়ীর সঙ্গে বহুদিনের বন্ধুত্বের সম্পর্ক পূজা আর কুনালের। সেই সূত্র ধরেই সঙ্গীতশিল্পীর বাড়িতে লক্ষ্মীপুজোয় আমন্ত্রিত ছিলেন তিনি। 

মঙ্গল আর বুধবার এই দু’দিন ধরে মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছে বাঙালি। আরব সাগরের পাড়ে বসেও লক্ষ্মী পুজো করতে ভোলেননি বাঙালী তারকারা। বাণিজ্যনগরীতে থাকলেও এদিন মনপ্রাণ দিয়ে ধনদেবীর আরাধনা করলেন সুরের জাদুকর বাপ্পি লাহিড়ি। আর বাপ্পি লাহিড়ীর বাড়ির পুজোতে থাকতে পেরে কৃশিব ও খুব খুশি ছিল৷ পূজা এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এদিনের বেশ কিছু ছবি আপলোড করেছেন। আর ক্যপশানে বাপ্পিদাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর বাড়িতে লক্ষীপুজোতে নিমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ জানাতে ভোলেননি বাপ্পি লাহিড়ির স্ত্রীকেও। 

আপাতত টলিউড আর বলিউড দু’জায়গাতেই কাজ করছেন পূজা। দুর্গা পুজোর আগে ছেলেকে নিয়ে কলকাতাতে মামার বাড়ি ঘুরিয়ে নিয়ে গিয়েছেন৷ তবে এবারে ঘুরতে না কাজে এসেছিলেন। ফের ছেলের জন্মদিনের আগেই ফিরে গিয়েছেন মুম্বই। দুর্গাপুজো ছেলে আর স্বামীকে নিয়ে মহানগরীতে কাটিয়েছেন। আর তাই লক্ষ্মী পুজোর আমেজ নিতে সপরিবারে চলে গিয়েছিলেন বাপ্পি লাহিড়ীর নিমন্ত্রণ রক্ষা করতে আর বাঙালী প্রসাদ খেতে। অভিনেত্রী পূজার শেয়ার করা পোস্ট বেশ ভালোই ভাইরাল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026