বিনোদন

Aryan Khan: মুখে মাস্ক, ছোট গাড়ি, আইনজীবী-সহ আরিয়ানকে দেখতে ছুটে গেলেন শাহরুখ! ভাইরাল ভিডিও

মাদক-কাণ্ডে আরিয়ানের জামিন ফের মঞ্জুর হয়ে গিয়েছে বুধবার। স্পেশ্যাল এনডিপিএস কোর্টেও ছেলেকে ছাড়াতে পারলেননা। আবারো আরিয়ানের ঠিকানা মুম্বইয়ের আর্থার রোডের কারারুদ্ধ। প্রায় দশদিন ধরে এখানেই থাছেন তিনি। আর বাড়িতে থাকতে না পেরে এবার ছেলের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার আর্থার রোডের জেলে গেলেন বলিউড বাদশা শাহরুখ। 

মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হাতে আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ। আর এই দিন প্রথম প্রকাশ্যে এলেন অভিনেতা। আজ সকাল ৯টা নাগাদ মুম্বইয়ের আর্থার রোড জেলে আসেন শাহরুখ। আর তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভিতর ছেলের সাথে প্রায় ১৫ মিনিট দেখা করেন শাহরুখ। দ্রুত ছেলেকে দেখে বেরিয়ে যান তিনি। তাঁর সঙ্গেই ফেরত যায় আইনজীবীদের দলটিও।

ছেলের সঙ্গে সাক্ষাতের বিষয়টি পুরোটাই অন্তরালে রাখতে চেয়েছিলেন শাহরুখ। যে কারণে কারুর সন্দেহ না হয় তাই বড় গাড়ির বদলে ছোট গাড়ি নিয়ে যান। গাড়ির কাচ ও ছিল কালো। তখনও বাণিজ্যনগরীতে অফিস সময় ঠিকঠাক শুরু হয়নি। তবে আর্থার জেলে বাদশার আসার খবর আগে থেকেই পেয়ে গিয়েছিল একাধিক সংবাদমাধ্যম।ফলে তারা আর্থার রোড জেলের মূল ফটকের বাইরে জমায়েত করেছিল।শ হরের মধ্যে একটি ব্যস্ত রাস্তার উপর এই জেলের ফটকে অল্প লোক জমায়েত হলেই মনে হয় বিশাল ভিড়। বৃহস্পতিবার সকালেও তার অনথা হয়নি। বলিউড সূত্রের খবর, বুধবারেই জেল কর্তৃপক্ষের থেকে ছেলের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলেন শাহরুখ। সেই মতো সকাল সকাল তিনি পৌঁছন জেলে।

আরিয়ানের সঙ্গে দেখা করে আর্থার জেল থেকে বেরোনর পর শাহরুখ সংবাদমাধ্যমের মুখে পড়লেও এদিন কোনো কথাই বলেননি। এমনকি কথা বলেননি জেলের তরে যাওয়ার সময়েও। এদিন লম্বা-চওড়া চেহারার দেহরক্ষী অভিনেতাকে ঘিরে ছিলেন। আর তাঁরাই দ্রুত গাড়িতে তুলে দেন । অবিলম্বে জেলচত্বর ছেড়ে যান শাহরুখ। তাঁর সাথে বেরিয়ে যায় তাঁর আইনজীবীর দলও।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর একটি বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ান-সহ আটজনকে মাদক মামলায় আটক করা হয়। সেদিন রাত থেকে লম্বা জেরার পর ৩ তারিখে তাঁদের সরকারি ভাবে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তার পরে ওই মামলায় আরও অনেককে গ্রেফতার করা হয়েছে। সেদিন থেকেই আরিয়ানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হেফাজতে। গত ৮ অক্টোবর আদালতে হাজির করানো হলে আরিয়ানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে একাধিক বার তাঁর জামিনের আবেদন করা হলে প্রতিবারই সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026