জীবনযাপন

কফি পান কি শুধুই ভালো? কফি পানের কিছু ভালো ও কিছু ক্ষতিকর দিক জেনে নিন!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : পৃথিবীর জনপ্রিয় পানীয় গুলির মধ্যে একটা হলো কফি। কাজের ফাঁকে ক্লান্তি বোধ কাটাতে হোক বা আড্ডা দেওয়ার সময় হোক, কফির জুড়ি মেলা ভার। অনেকেই এমন আছেন যাদের দিনে বেশ কয়েক কাপ কফি না হলে চলেনা। মুড ভালো রাখতে কফির বিকল্প নেই। কফিতে ক্যাফেইন নামক এক প্রকার উত্তেজক পদার্থ থাকে। যেটা মুড ভালো রাখতে সাহায্য করে। এই কফির যেমন অনেক উপকারিতা আছে তেমনই আছে বেশ কিছু অপকারিতাও।

কফির উপকারিতা-

কফি আমাদের মানসিকভাবে অনেক সতেজ রাখে। আমাদের মুড ভালো রাখতে সাহায্য করে কফি। একটি গবেষণায় দেখা গেছে যে কফি আমাদের লিভারের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। কফিতে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে।

১. প্রতিদিন এককাপ কফি আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমায়।

২. প্রতিদিন কফি পান করোনারি অ্যাস্টিরি রোগের ঝুঁকি কমায়।

৩. প্রতিদিন কফি পান করলে লিভার সিরোসিসের ঝুঁকি কমে। সাথে ফ্যাটি লিভারের ঝুঁকিও কমে।

৪. প্রতিদিন এক কাপ কফি পান যে কোনো ক্যান্সারের ঝুঁকি কমায় ৭০ শতাংশ পর্যন্ত। সাথে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও কমায়।

৫. শরীরে উদ্যম ও উত্তেজনা তৈরি করে কফি। ফলে যেকোনো কাজ করতে আলাদা উদ্দীপনা তৈরি হয়।

কফি পানের ঝুঁকি-

কফি পানের উপকারিতার পাশাপাশি এর কিছু ঝুঁকিও আছে। বিশেষত খালিপেটে কফি পান খুবই ঝুঁকিপূর্ণ। অনেকেই আছে যারা ব্ল্যাক কফি খান। এই ব্ল্যাক কফি ক্ষতির পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেয়।

১. নিয়মিত খালিপেটে কফি খেলে বমি হতে পারে।

২. কফি পানে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।

৩. নিয়মিত বেশ কয়েক কাপ কফি পানে মাথাব্যথা হতে পারে। ঘুমের ব্যাঘাত হতে পারে।

৪. মহিলাদের ক্ষেত্রে বেশি কফি খেলে গর্ভধারণের ক্ষমতা কমে যেতে পারে।

৫. বেশি কফি পান অনিয়মিত হৃদস্পন্দন, উচ্চ রক্তচাপের আশঙ্কা বাড়ায়।

৬. হরমোন ক্ষরণে ব্যাঘাত ঘটায় নিয়মিত বেশি কফি পান করলে।

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026