ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বিগত কয়েক বছর ধরে এক অজানা জ্বরে ভুগতে হচ্ছে বহু মানুষকে। এই অজানা জ্বর আর কিছুই না মশাবাহিত ডেঙ্গু জ্বর। গ্রীষ্ম থেকে বসন্ত সব ঋতুতেই বাড়ছে মশাদের প্রকোপ।
এতদিন আমরা ভেবে এসেছি বর্ষা মানেই মশার উৎপাত আর ডেঙ্গির প্রকোপ। কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এখন শুধু বর্ষা নয় সব ঋতুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তবে ডেঙ্গিতে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি বাড়ে বর্ষার পর আর শীত আসার সন্ধিক্ষণে।
আরো একটি ভুল ধারনা আমাদের রয়েছে যে ডেঙ্গুর মশা শুধু দিনের বেলাতেই কামড়ায়। ২০১৮ সালের এক রিপোর্টে বলা হয়েছে ডেঙ্গুর উৎস এডিস মশা দিনের আলোয় ও রাতের অন্ধকারে দুই বেলাতেই কামড়াতে পারে। রাতে এরা কামড়ায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা। আর দিনের বেলায় সকাল ৭টা থেকে ১০টা ও বিকাল ৪টে থেকে ৬টায় এদের প্রকোপ বাড়ে বেশি।
এই ডেঙ্গু ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এবং এই মশা যেকোনো আবহাওয়ায় নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকতে পারে।
এই মশা থেকে বাঁচার উপায় হল:- রাতে শোবার আগে মশারির ব্যবহার, চারিদিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, জল জমতে না দেওয়া ইত্যাদি। এবং আমাদেরকে এই ডেঙ্গির প্রকোপ কমাতে আরো সচেতন হতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…