দেশ

বাড়ছে করোনা সংক্রমণ, ট্রেনে উঠতে কি এবার লাগবে করোনা রিপোর্ট?

চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রভাব কিছুটা কমলেও মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমনের হার। বর্তমানে এপ্রিল মাসের শুরুতে গগনচুম্বী করোনা গ্রাফ দেখে রীতিমতো উদ্বেগে রয়েছে গোটা দেশবাসী। আগের বছর এই সময় করোনার ভয়াবহতার কারণে গোটা দেশজুড়ে লকডাউন চালু হয়েছিল। চলতি বছরেও প্রায় একই রকম অবস্থা গোটা দেশজুড়ে। ইতিমধ্যেই কিছু কিছু রাজ্য আংশিক লকডাউন ও দৈনিক নাইট কার্ফু ঘোষণা করেছে যাতে কিছুটা হলেও তারা করোনা সংক্রমণ ঠেকাতে পারে। এরমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রশ্নের ঝড় উঠেছে যে এবার কি ট্রেনে ওঠার জন্য করোনা রিপোর্ট লাগবে?

প্রশ্নের উত্তর দিল ভারতীয় রেলের রেল বোর্ড চেয়ারম্যান সুনিল শর্মা। তিনি বলেছেন, “এখন লোকাল বা দূরপাল্লা যেকোন ট্রেনে যাত্রার জন্য করোনা রিপোর্টের কোনো প্রয়োজন নেই। তবে এখন ট্রেনে ওঠার জন্য কোভিড বিধি মানতে হবে।” রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্বেগজনক করণা পরিস্থিতিতে এখন ট্রেনে উঠতে গেলে সর্বদা ফেস মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া যাত্রাকালীন সময় প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে তাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় আছে। তবে লোকাল ট্রেনে যা ভিড় হয় তাতে সামাজিক দূরত্ব বজায় রাখাটা যে প্রায় অসম্ভব তা বলার অপেক্ষা রাখে না।

এছাড়াও দেশজুড়ে প্রত্যেকটি রাজ্য তাদের লোকাল ট্রেনে ভিড় কমানোর জন্য উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করানোর জন্য কোম্পানী গুলির কাছে আর্জি জানিয়েছে মহারাষ্ট্র সরকার। এছাড়া পশ্চিমবঙ্গের নবান্ন থেকে সম্প্রতি জানানো হয়েছে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি তাদের ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে এবং বাকিটা ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে কাজ হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026