একুশে বাংলা বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন সম্পন্ন হয়েছে কিছুদিন আগেই। এবার বাকি আর ৪ দফার নির্বাচন। আগামী ১৭ এপ্রিল হতে চলেছে পঞ্চম দফার নির্বাচন। এই নির্বাচনের আগে ফের রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে তাদের ভোট প্রচারের কাজে মাঠে নেমে পড়েছে। এবারের নির্বাচন জেতার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে গেরুয়া শিবির। প্রায় প্রতিদিন তারা তাদের কেন্দ্রীয় নেতাদের বাংলায় এনে প্রচার করাচ্ছেন। এছাড়াও বিজেপির তারকা ভোট প্রচারকরা জেলায় জেলায় গিয়ে রীতিমতো প্রচারে গেরুয়া ঝড় তুলছে। এবার গতকাল বিজেপির তারকা ভোটপ্রচারক মিঠুন চক্রবর্তী নদীয়ার শান্তিপুরে একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন।
নদীয়ার শান্তিপুর আসলে মিঠুন চক্রবর্তীর জন্মস্থান। সেখানেই আছে তার পৈত্রিক বাড়ি। শান্তিপুরের বেনেপাড়ায় এখনো মিঠুন চক্রবর্তীর কাকা ও কাকীমা থাকেন। গতকাল সেখানে পৌঁছেই তিনি কাকা কাকিমার সাথে দেখা করতে যান। সেখানে সবাই তাকে গৌরাঙ্গ বলেই চেনে। গৌরাঙ্গকে দেখার জন্য রীতিমতো মানুষের ঢল নেমে যায় এলাকায়। তিনি কাকা কাকিমার সাথে দেখা করে শুধুমাত্র এক গ্লাস জল খেয়ে আবারো প্রচারের কাজে বেরিয়ে পড়েন।
মিঠুন চক্রবর্তী গতকাল অর্থাৎ মঙ্গলবার শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে প্রচার করার জন্য এসেছিলেন। সেখানে তিনি শান্তিপুর মতিগঞ্জ মোড় থেকে বাইগাছি অব্দি একটি রোড শো করেন। রোড শোতে ভিড় হয়েছিল দেখার মত। প্রত্যেকেই তাদের গ্রামের গৌরাঙ্গকে রুপোলি পর্দায় দেখার পর স্বচক্ষে দেখার সুযোগটা ছাড়তে চায়নি। কার্যত মানব সমুদ্রে ভেসে চলতে থাকে তার রোড শো। তিনি সেখানকার বাসিন্দাদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে জেতানোর অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন যে বিজেপি এলেই হিংসামুক্ত সরকার তৈরি হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…