নিউজ

বলিউডে ফের খুশির খবর! এবার কি মা হতে চলেছেন দীপিকা?

মুম্বই: বলিউডে (Bollywood) যেন চাঁদের হাট বসেছে। নতুন খুদে সদস্যদের আগমনের বার্তায় ভরছে সোশ্যাল মিডিয়া (Social Media)। কন্যাসন্তানের অভিভাবক হয়ে নামকরণ সেরে ফেললেন বিরুস্কা (Virushka), অন্যদিকে দ্বিতীয়বার পুত্রসন্তানের পিতা হলেন বলিউডের জনপ্রিয় কৌতুক সঞ্চালক কপিল শর্মা (Kapil Sharma)। আবার সাইফ-করিনার পরিবারেরও সকলে নতুন সদস্য আগমনের অপেক্ষায়। ঠিক এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রশ্নের মুখে পরেন দীপিকা (Deepika)।

এই বছরের শুরুতেই নিজের টুইটার হ্যান্ডেলে একটি হাসিমুখের নীচের দিকে তাকানো ছবি পোস্ট করেন দীপিকা। তাই তার ভক্তদের একাংশের মন্তব্য যে দীপিকা কি অন্তঃসত্ত্বা? হাসিমুখে কি সে তার বেবি বাম্পের দিকে তাকিয়ে আছেন? কারণ তাঁর ভক্তরা সকলেই আশাবাদী যে তিনিও অনুস্কার মতন নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করবেন। প্রসঙ্গত, গত বছরটা বিশেষ ভাল যায়নি দীপিকার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় তার নাম জড়িয়েছিল। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে গিয়ে বার বার হাজিরা দিয়েছেন তিনি।

নিউ নর্মালে নতুন ছবির শুটিং গত বছরই শুরু করেছিলেন। আবার শোনা যাচ্ছে চলতি বছরে দক্ষিণী স্টার প্রভাসের সঙ্গেও জুটি বাঁধবেন তিনি। হৃতিক রোশনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন তিনি। সুতরাং অভিনেত্রীর এখনই অন্তঃসত্ত্বা হওয়ার তেমন সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। অবশ্য, সময়ের কথা কেউই বলতে পারেনা।

বলিউডের বিখ্যাত তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রনবীর সিং গাঁটছড়া বাঁধেন ২০১৮ সালে। তারপর দুই বছর কেটে গেলেও ফ্যানেদের এখনও ছোট সদস্যের আগমনের সুখবর শোনাননি তারা। তাই তিনি অন্তঃসত্ত্বা কিনা, তা জানার প্রবল আগ্রহ নেটদুনিয়ার একাংশের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026