রাজ্য

১২ ই ফেব্রুয়ারি থেকে খোলা হতে পারে স্কুল, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলবে ক্লাস: শিক্ষামন্ত্রী

আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে খুলতে পারে বাংলার স্কুলগুলি। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালুর বিষয়ে ভাবনা চিন্তা করছে বাংলার সরকার। স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সব ক্লাসই হবে। তবে স্কুল খোলা এবং ক্লাস করার বিষয়ে অভিভাবকদের অনুমোদন লাগবে। স্কুল খোলার বিষয়ে মেনে চলা হবে সমস্ত বিধি নিষেধ। তবে কোভিড প্রোটকল মেনে এখনই ছোটদের ক্লাস নয়। এই দিন তৃণমূল ভবনে এমনটা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষ্মমন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha Chaterjee)।

একইসাথে তিনি আরও বলেন, কলেজ খোলা নিয়ে আগামিকাল উপাচার্যদের সাথে বৈঠক রয়েছে। এই দিন তিনি আরও জানিয়েছেন যে, রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে করোনা প্রোটোকল মেনে স্যানিটাইজেশনের কাজ চালানো হচ্ছে। বেসরকারি স্কুলের বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলেননি শিক্ষামন্ত্রী। তার বক্তব্য,” বেসরকারি স্কুলের বিষয়ে তাদের উপর তো আমরা আর জোর করতে পারিনা।” প্রসঙ্গত উল্লেখ্য, অতিমারী করোনার কারণে প্রায় ১ বছর ধরে বন্ধ রয়েছে স্কুল কলেজে পঠনপাঠন। আগের মার্চ মাসে লকডাউন শুরুর সময় থেকে বন্ধ করেছে স্কুলগুলি।

আনলক পর্বে বেশ কয়েকবার স্কুল খোলার বিষয়ে কথা হলেও, তা কার্যকর হয়নি। অন্য রাজ্যগুলিতে স্কুল চালু হলেও পশ্চিমবঙ্গে তা হয়নি। পড়ুয়া থেকে অভিভাবক, সবারই মনে একটাই প্রশ্ন ছিল যে, স্কুল কবে খুলবে? শিক্ষামন্ত্রীর কথায়, স্কুল খোলার বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চায় না রাজ্য সরকার। কারণ, এক্ষেত্রে সাবধানতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ভাবনাচিন্তা চলছে ১২ তারিখ থেকে স্কুল খোলার নিয়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026