বিনোদন

সিঁথিতে সিঁদুর, লাল জামদানিতে কনের বেশে পার্ণো মিত্র, ভাইরাল ছবি

টলিটাউনে এই মুহূর্তে বিয়ের ফুল ফুটেই চলেছে। নায়িকা-গায়িকা নির্বিশেষে একের পর এক স্টার বাঁধা পড়ছেন সাতপাকে। এর মধ্যেই নেটদুনিয়ায় প্রশ্নের ঝড় তুলে সোশ্যাল মিডিয়ায় নববধূর সাজে নিজের ছবি শেয়ার করলেন অভিনেত্রী পার্ণো মিত্র (Parno Mitra)। ছবিতে পার্ণোর পরনে ছিল সাবেকী লাল রঙের জামদানি যার গোটা গায়ে ছিল সোনালি রঙের কারুকার্য। পার্ণোর কপালে ছিল সিঁদুরের টিপ এবং সিঁথিতে সিঁদুর। বাঙালি বিয়ের রীতি অনুযায়ী পার্ণোর মাথায় ছিল শোলার মুকুট ও কপালে চন্দনের কল্কা। তার সঙ্গে মানানসই করে তিনি পরেছিলেন ভারী সোনার গয়না ও নাকে টানা নথ। নববধূর সাজে পার্ণোকে সুন্দরী লাগছিল।

পার্ণো নববধূর সাজে নিজের ছবি শেয়ার করতেই নেটিজেনদের একাংশ তাঁকে প্রশ্ন করতে শুরু করেন তাঁর বিয়ের তারিখ নিয়ে। নিজেকে বরাবর লো প্রোফাইলে রাখতে পছন্দ করেন পার্ণো। তাই নেটিজেনদের ধারণা হয়েছিল, পার্ণো হয়তো চুপিসারে তাঁর বিয়ে সেরে ফেলেছেন। কিন্তু পুরো ব্যাপারটি খোলসা করে পার্ণো জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি ফটোশুট। ফটোশুটটি করেছেন মুম্বইয়ের চিত্রগ্রাহক গৌরব গঙ্গোপাধ্যায় (Gaurav Ganguly)। তিনি পার্ণোর বন্ধু। ছবিগুলি পার্ণোর ব্যক্তিগত পছন্দের তালিকাভুক্ত হয়েছে।এই কারণেই ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে পার্ণো রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)-এর একটি গানের কিছু কথা ধার করে লিখেছেন, “আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ”।

পার্ণোর বিয়ে ওসম্পর্ক নিয়ে বারবার গুজব ছড়িয়েছে টলিটাউনে। একসময় পরিচালক মৈনাক ভৌমিক (Mainak bhoumik)-এর সাথে পার্ণোর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু পার্ণো ও মৈনাক দুজনেই জানিয়েছেন, তাঁরা শুধুমাত্রই ভালো বন্ধু। এরপর পার্ণো পিতৃহারা হন। সেইসময় তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন,আপাতত তাঁর বিয়ের কোনো ইচ্ছা নেই। মেয়ে হিসাবে তিনি পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে চান। কয়েক বছর আগেও পার্ণোর একটি ব্রাইডাল লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পরে জানা গিয়েছিল, ছবিটি কৌশিক গাঙ্গুলি (Kaushik ganguly) পরিচালিত ফিল্ম ‘অপুর পাঁচালী’-এর স্টীল। এই ফিল্মে পার্ণো নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026