কবজিতে চোটের কারণে অস্ট্রেলিয়া (Australia) সিরিজ়ের মাঝ পথেই দেশে ফিরতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান কে এল রাহুলকে (K L Rahul)। তবে আপাতত একেবারে সুস্থ হয়ে উঠেছেন তিনি। আজ, মঙ্গলবার (Tuesday) সাফ জানিয়ে দিলেন যে, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দেশের মাটিতে খেলার জন্য তিনি একেবারে প্রস্তুত।
২৮ বছর বয়সি রাহুল ওয়ানডে এবং টি-২০ সিরিজ়ে ভারতীয় ক্রিকেট দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন। কিন্তু, প্রথম দুটো টেস্ট ম্যাচে তিনি খেলার সুযোগ পাননি। মেলবোর্নে যাও বা মনে করা হচ্ছিল যে তিনি হয়ত খেলতে পারেন, কিন্তু বাঁ হাতে কবজিতে চোটের কারণে সব সম্ভাবনাই শেষ হয়ে যায়। বাকি দুটো ম্যাচে খেলারও আর উপায় ছিল না।
এরপর দেশে ফিরে আসেন রাহুল। চোট সারানোর জন্য তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) যান।
রাহুল তাঁর নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, “খুব ভালোভাবে যে রিহ্যাবটা শেষ করতে পেরেছি, এটা ভেবেই খুব ভালো লাগছে। আমি আবারও ফিট হয়ে উঠেছি। নিজেকে পুরোপুরি সুস্থ দেখার চেয়ে বেশি আনন্দ আর কিছুতে থাকতে পারে না। দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে দেশে ফেরাটা সবসময়ই আনন্দদায়ক হয়। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা যথেষ্ট সম্মানের একটা ব্যাপার। আমি আপাতত ঘরোয়া সিরিজ়ের দিকে তাকিয়ে রয়েছি।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে দুটো অর্ধশতরান করেছেন রাহুল। আগামী ৫ তারিখ থেকে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। রাহুলকে প্রথম দুটো টেস্ট ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট দলে নেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…