রাজ্য

৭ ফেব্রুয়ারি রাজ্য আসছেন প্রধানমন্ত্রী মোদি, হলদিয়ায় আবার এক মঞ্চে দেখা যেতে পারে মোদি-মমতাকে

আগামী ৭ই ফেরবুয়ারি রাজ্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হলদিয়ায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কেও (Jagdeep Dhankhar)। এর সাথে অনুষ্ঠানে আমন্ত্রিত দুই মেদিনীপুরের সাংসদরা। সরকারি এই অনুষ্ঠানের সাথে সেই দিনই হলদিয়ায় গেরুয়া শিবিরের একটি সভা করার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।

হলদিয়ায় নতুন এলপিজি ইমপোর্ট টার্মিনাম এবং দোবধি- দুর্গাপুর ন্যাচারাল গ্যাস পাইপলাইনের উদ্বোধন করার কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার সাথে আরও এক প্রকল্পের শিলন্যাস করতে দেখা যাবে তাকে। কিছু দিন আগে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্য এসে এই প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতির কাজও দেখে গিয়েছিলেন খতিয়ে। অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে কাথির সাংসদ শিশির অধিকারী এবং তমলুকের সাংসদের সাথে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এবং ঘাটালের সাংসদ দেবকেও আমন্ত্রণ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে হাজির অলে সেই ক্ষেত্রে ২৩ এ জানুয়ারির পরে আবারও প্রধানমন্ত্রী সাথে তাকে একই মঞ্চে দেখা যাবে৷ আগের ২৩ জানুয়ারি কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে একই সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও সেই অনুষ্ঠানে দর্শকাসন থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক ছড়ায়৷ ঘটনার প্রতিবাদে বক্তব্যও রাখেননি মমতা৷ ফলে ৭ তারিখের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত উপস্থিত হন কি না, সেটাও দেখার৷ আবার তিনি উপস্থিত থাকলে তার সাথে দিব্যেন্দু অধিকারীর এক মঞ্চে উপস্থিতিও কৌতূহলের কারণ হয়ে দাঁড়াবে৷ কারণ শুভেন্দু অধিকারীর পর তার আর এক ভাই দিব্যেন্দুও কয়েকদিনের মধ্যে সাংসদ পদে ইস্তফা দিয়ে বিজেপি-র পথে পা বাড়াবেন বলেই সূত্রের খবর৷ শুভেন্দুর তৃণমূল ত্যাগের পর থেকে শিশির এবং দিব্যেন্দু অধিকারীর সাথেও তৃণমূলের দূরত্ব বেড়েছে৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026