নিউজ

8th Pay Commission: ২০২৪ সালেই কি আসবে অষ্টম বেতন কমিশন? কর্মীদের জন্য বড় আপডেট

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর। তাদের বেতন এবার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে আলোচনা চলছে, যা বাস্তবায়িত হলে কর্মচারীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল। এই অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হলে ২০২৪ সালের শেষে গঠিত হতে পারে এবং ২০২৬ সালের মধ্যে প্রয়োগ করা হতে পারে। তবে এটাও জানিয়ে রাখা ভালো যে এখনই এইমুহুর্তে অষ্টম বেতন কমিশন গঠনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এরআগে সপ্তম বেতন কমিশন ২০১৬ সালে বাস্তবায়িত হয়েছিল। আর ষষ্ঠ বেতন কমিশন ২০০৬ সালে বাস্তবায়িত হয়েছিল।

সূত্র মারফত জানা যাচ্ছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর বেতন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হবে। বর্তমানে কোন প্রস্তাব নেই, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। নতুন ব্যবস্থায় বেতন পর্যালোচনা প্রতি বছর হতে পারে, যা বর্তমান ১০ বছরের চক্র থেকে পরিবর্তন হবে। কম বেতনের কর্মচারীদের বেতন বৃদ্ধি তাদের কর্মক্ষমতার উপর নির্ভর করবে, যেখানে অধিক বেতনের কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রতি ৩ বছর পর হবে। অষ্টম পে কমিশন গঠিত হলে ন্যূনতম বেতন কত হতে পারে তা এখনও স্পষ্ট নয়। তবে কর্মীদের আশা, নতুন বেতন কমিশন তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সূত্রের খবর সত্যি হলে আগামী বছর কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় সুখবর আসতে পারে। এই খবর প্রকাশের পর কেন্দ্রীয় কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

তবে অষ্টম বেতন কমিশন গঠন হলে বাড়বে ফিটমেন্ট ফ্যাক্টর। বর্তমানে, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। যদি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়, তাহলে মূল বেতনও বাড়বে। ফিটমেন্ট ফ্যাক্টর শেষবার ২০১৬ সালে বাড়ানো হয়েছিল, যখন কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ৬,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। ফিটমেন্ট ফ্যাক্টরের সম্ভাব্য বৃদ্ধি ন্যূনতম মূল বেতন ২৬,০০০ টাকায় বা তার বেশি নিয়ে যেতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026