খেলা

ভারতের টি২০ বিশ্বকাপের আসল জার্সি কিনতে চান? দাম সকল মধ্যবিত্তের সাধ্যের মধ্যে

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথ আয়োজনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। এবারের বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের সিনিয়র নির্বাচক কমিটি। টিম ইন্ডিয়ার স্পনসর অ্যাডিডাস সোমবার বিশ্বকাপের জন্য দলের জার্সি উন্মোচন করেছে। এই জার্সি কেনার জন্য অনেকেই আগ্রহ দেখাচ্ছন। কিন্তু জানেন কি টিম ইন্ডিয়ার এই অরিজিনাল জার্সির দাম কত? জার্সি উন্মোচনের পর অনেকের প্রতিক্রিয়া সামনে এসেছে। অনেক ভক্ত এই জার্সিকে ভালো বলেছেন, আবার অনেকে সমালোচনাও করেছেন। কিন্তু সবার মনে রয়েছে অন্য প্রশ্ন। প্রশ্ন হল, বিশ্বকাপের আসল জার্সির দাম কত?

অ্যাডিডাসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, টি২০ বিশ্বকাপের আসল জার্সির দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। অর্থাৎ প্রায় ছয় হাজার টাকা। এই জার্সিতে মূলত দুটি রঙ দেখা যাচ্ছে। জার্সির হাতা ও কাঁধের অংশে গেরুয়া রঙ রয়েছে, যা এই সময়ে টিম ইন্ডিয়ার অনুশীলন কিটের রঙ-ও বটে। এ ছাড়া সামনে ও পেছনে নীল রঙ রয়েছে এই জার্সিতে। পাশে গেরুয়া রঙের স্ট্রিপও দেওয়া রয়েছে। এই জার্সির গলায় তেরঙা ডোরা দেওয়া রয়েছে। তবে এই জার্সিতে কলার নেই।

আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। এরপর ৯ জুন নিউ ইয়র্কে প্রতিপক্ষ পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ১২ জুন আয়োজক আমেরিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ১৫ জুন কানাডার মুখোমুখি হবে ভারত। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইট পর্বে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026