এই লকডাউনে বিনোদন জগত থেকে আসছ একের পর এক গুডনিউ। বলিমহলে একটু ঢুঁ দিলেই দেখা যাবে হয় কেউ ডেট করছেন, অথবা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অথবা বাড়িতে নতুন সদস্যের আসাতে দিন গুনছেন। সেরকমই একদিকে যখন মাদকযোগ নিয়ে বলিউড উত্তাল, অন্যদিকে সুখবর শোনালেন সইফ-করিনা তো কখনো অনুষ্কা-বিরাট।
এই নিয়ে দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা। কয়েক মাস হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন বেবো। সেখানে নিজের ছবির পাশাপাশি নিয়মিত সাইফ আলী খান আর তৈমুরের ছবিও পোস্ট করেন। ভাগ করে নিয়েছেন দ্বিতীয় সন্তান আসার খবর। প্রসঙ্গত, ২০১২ সালে সাইফ-করিনার বিয়ে করেন। ভক্তরা ভালোবেসে এই জুটির নাম দেন ‘সাইফিনা’। এরপর কোল আলো করে ২০১৬ সালের ডিসেম্বরে কোল আলো করে আসে তৈমুর। এবার আবার দ্বিতীয় সন্তান আসার জন্য দিন গুনছেন বেবো ও সইফ।
ছোট্ট ভাই বা বোন আসার আনন্দে ডগমগ তৈমুরও। খেলার সাথী পাওয়ার আসায় ছোট্ট তৈমুরও অপেক্ষায়।
কিন্তু মেয়ের খবর শুনে বাবা বাবা রণধীর কাপুর কী বললেন? এই ব্যপারে, রণধীর কাপুর স্পষ্ট জানান যে ছেলে বা মেয়ের ব্যপার নিয়ে মাথা ঘামতে একদম রাজী নন তিনি। করিনাকে প্রশ্ন করা হলে জবাব দেন, “ছেলে হোক বা মেয়ে, তাঁরা চান সুস্থ সন্তান আসুক।”
তৈমুর আসার সময় করিনার ওজন অনেক বেড়ে গিয়েছিল। জিরো ফিগার নিমিষে বদলে গিয়েছিলো। করিনা জানান সেইসময় তিনি নাকি খুব করে ঘিয়ে ভাজা পরোটা থেকে বেসনের লাড্ডু খেয়েছিলেন, যার পরিনামে একটু বেশি মোটা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী।
এবারেও অভিনেত্রী চিকিতসকের ডায়েট মেনেই খাওয়া দাওয়া করছেন। এখনও পর্যন্ত সুস্থ আছে হবু মা ও সন্তান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…