কলকাতা: আজ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। সকাল থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন মোদি। শুধু বিজেপি নেতা-নেত্রী নন, বিরোধী দলের নেতা-নেত্রীরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার ৭০তম জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামী বছর তার সুস্থতা ও সফলতা কামনা করি।’
মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি গোটা দেশ বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করতে ব্যস্ত হয়ে উঠেছে।
একদিকে যেমন প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটের সুরাটে ৭০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। ঠিক তেমন কোয়েম্বাটুরে ৭০কেজি লাড্ডু বানানো হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে। একই ছবি ধরা পড়েছে এ রাজ্যেও। বীরভূমে পুকুরে মাছ ধরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে। সব মিলিয়ে গোটা দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হচ্ছে, তা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…