নিউজ

আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা কি আদেও জরুরি! জানুন UIDAI কি বলছে

আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এই কার্ড ছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়ে। আপনি যদি কোনও সরকারি বা বেসরকারি কাজ করতে যান, তবে তার জন্য আধার কার্ড প্রয়োজন। স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরির জন্য আবেদন করতে হয় আধার কার্ড। এর মানে হল আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজ করতে হয়। তবে আধার এনরোলমেন্টের সময় অনেকের মনে একটি প্রশ্ন থাকে: মোবাইল নম্বর বা ইমেইল আইডি প্রদান করা কি বাধ্যতামূলক?

নম্বর না দিলে কি হবে?

সরকারি নির্দেশিকা অনুযায়ী, আধার এনরোলমেন্টের জন্য মোবাইল নম্বর বা ইমেইল আইডি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আধার অ্যাপ্লিকেশন স্টেটাস আপডেট জানার জন্য এবং বিভিন্ন পরিষেবায় ওটিপি ভিত্তিক প্রমাণিকরণের সুবিধা পেতে মোবাইল নম্বর অবশ্যই দিতে হয়। বিশেষ করে প্রবাসী ভারতীয়রা (NRI) এবং বিদেশি নাগরিকদের জন্য ইমেইল আইডি সরবরাহ করা প্রয়োজন। আধারের সঙ্গে মোবাইল নম্বরের সংযোগে বিভিন্ন সরকারি পরিষেবা, ব্যাঙ্কিং এবং ই-কেওয়াইসি প্রক্রিয়া সহজ হয়ে যায়। এই সব ক্ষেত্রেই মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হয়, যা লেনদেনকে নিরাপদ রাখে। উদাহরণস্বরূপ, প্যান কার্ডের লিঙ্কিং, মোবাইল নম্বর পোর্টিং, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্যও আধার নম্বর এবং মোবাইল নম্বরের যাচাইকরণের প্রয়োজন হয়। ফলে, আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকলে সাধারণ নাগরিকদের জন্য সুবিধা হয়।

মোবাইল নম্বর আপডেট করার প্রক্রিয়া

অনেকেই প্রশ্ন করেন, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর কি অনলাইনে আপডেট করা যায়? উত্তর হলো, না। মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেটের জন্য আপনাকে নিকটস্থ আধার এনরোলমেন্ট কেন্দ্র বা পোস্ট অফিসে যেতে হবে। এই প্রক্রিয়ার জন্য কোন অতিরিক্ত নথি বা পুরনো মোবাইল নম্বরের প্রয়োজন হয় না, যা নাগরিকদের জন্য সহজ এবং সুবিধাজনক।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026