ভারতের বেকার যুবকদের জন্য ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম। কয়েকদিন আগেই বেকার যুবকদের জন্য এই নতুন ইন্টার্নশিপ প্রক্রিয়া চালু করেছে সরকার। আপনি যদি বেকার হয়ে থাকেন তবে কেন্দ্রীয় সরকারের এই প্রোগ্রামে জয়েন হয়ে প্রতি মাসে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা করে পেতে পারবেন। এই ইন্টার্নশিপের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আগামী পাঁচ বছরের মধ্যে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কবে থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি আর্থিক সুবিধা আপনারা কিভাবে পাবেন সেটাও আমরা জেনে নেব।
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম দেশের বেকার যুবকদের জন্য ইতিমধ্যেই চালু হয়েছে। আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে এই প্রোগ্রামে আপনি যুক্ত হতে পারবেন এবং প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে পেতে পারবেন ভাতা হিসেবে। এর অন্তর্গত প্রতিটি ইন্টার্নকে কেন্দ্রীয় সরকার ইন্সুরেন্স কিম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার অধীনে ইন্সুরেন্স কাভারেজ প্রদান করবে। এর সাথে কোম্পানির তরফ থেকে অতিরিক্ত এক্সিডেন্ট এবং ইন্সুরেন্স কভারেজ পাওয়া যাবে।
পিএম ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করার করার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকইয়ে হবে-
১. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২. আপনার বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে থাকতে হবে।
৩. আপনি যদি ফুল টাইম কোন চাকরি বা ফুল টাইম কোন শিক্ষার সঙ্গে যুক্ত না থাকেন তবে আবেদন করতে পারবেন।
৪. আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।
রেজিস্ট্রেশন এর সময়: আবেদনের জন্য রেজিস্ট্রেশন চলবে ১২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া: ২৭ অক্টোবর থেকে ৭ নভেম্বর তারিখ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চালু থাকবে। নির্বাচিত প্রার্থীদের ৮ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে অফার লেটার পাঠিয়ে দেওয়া হবে।
ইন্টার্নশিপ শুরুর তারিখ: ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে পিএম ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রথম ব্যাচ শুরু হবে। এই আবেদন করতে হবে সরাসরি প্রধানমন্ত্রী ইন্টারশিপের ওয়েবসাইটে গিয়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…