বিনোদন

ঢিলেঢালা পোশাকে বলিউডের ক্যাট, অন্তঃসত্ত্বা অভিনেত্রী! অনুমান অনুরাগীদের

গতবছর ৯’ই ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টেই বিয়ে সেরেছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। চরম গোপনীয়তার সাথে নিজেদের বিয়ের সমস্ত রীতিনীতি সম্পন্ন করেছিলেন এই তারকা জুটি। মিডিয়াতে তাদের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত বিয়ে ছিল এটি। বিয়ের পরেও তারা সবসময় চর্চায় রয়েছেন মিডিয়াতে। তাদের শেয়ার করা যেকোনো ছবি কিংবা ভিডিও এখন ভাইরাল হয় নিমেষে। এই তারকা-জুটির ভক্তের সংখ্যা অসংখ্য।

সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে একেবারে ঢিলেঢালা গোলাপি রঙের সালোয়ার-কামিজে দেখা মিলেছে ক্যাটরিনা কাইফের। যে অভিনেত্রী সর্বদা ফিটনেস এবং নিজের পোশাক নিয়ে সচেতন থাকেন তিনি হঠাৎ এমন ঢিলেঢালা পোশাক পরতেই প্রশ্ন উঠেছে অনেকের মনে। এই ছবি ভাইরাল হতেই অভিনেত্রীর ভক্তরা প্রশ্ন তুলেছেন, তবে কি মা হতে চলেছেন অভিনেত্রী? বিয়ের পর পাঁচমাসের মধ্যেই কি সুখবর দিতে চলেছেন তারা!

তবে এদিন হয়তো শুধুমাত্র নিজের আরামের জন্যই এমন ধরনের পোশাক পরেছিলেন ক্যাটরিনা কাইফ। উল্লেখ্য, মাঝেমাঝেই এমন ধরনের পোশাকে দেখা মেলে ক্যাটের। তবে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুধুমাত্রই তার ভক্তদের অনুমান মাত্র। এদিন অভিনেত্রীকে ঢিলেঢালা গোলাপি রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। তার কপালে ছিল কালো টিপ, চোখে ছিলো রোদ চশমা। এদিন একেবারে বিনা মেকাপেই ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন তিনি।

নিজেদের প্রিয় অভিনেত্রীকে নিয়ে আলোচনা করার জন্য কারণ লাগেনা তাদের। তাদের উপর একাধিক পাপারাজিৎরা নজর রাখেন সর্বদা। তাদের যেকোনো মুহূর্তের ছবি নিমেষের মধ্যে চলে আসে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা ভাইরাল হতে মুহূর্ত লাগেনা। তবে এই প্রসঙ্গে কোন কথাই বলেননি ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ার এই সমস্ত গুজবে কান দিতে নারাজ তিনি। কয়েকদিন আগেই ভিকি কৌশলের সাথে সমুদ্রের ধারে ছুটি কাটিয়ে এসেছেন বিদেশে। বর্তমানে অভিনেত্রী নিজেই নিজের ছুটি কাটানোর বেশকিছু ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা ইতিমধ্যেই পছন্দ করেছেন তার অগণিত ভক্তদের পাশাপাশি অসংখ্য নেটজনতারাও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026