বাংলা সিরিয়াল

Soumitrisha Kundu: ‘আমি কলকাতার রসগোল্লা’, মিষ্টি সুরে গান গেয়ে মঞ্চ মাতালেন পর্দার মিঠাই

সৌমিতৃষা কুন্ডু বর্তমানে টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন বলা চলে তাকে। তার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’তে নাম ভূমিকায় অভিনয় করে তার জনপ্রিয়তা পৌঁছে গিয়েছে এক অন্য স্তরে। বর্তমানে তার যেকোনো ছবি কিংবা ভিডিও রীতিমতো নিমেষের মধ্যে ভাইরাল হয় নেটমাধ্যমে। সম্প্রতি ইউটিউবের হাত ধরেই সোশ্যাল মিডিয়ায় মিঠাই নয় সৌমিতৃষার একটি গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে স্টেজের উপরে থাকা সঞ্চালক উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলছেন, সকলের প্রিয় মিঠাই দর্শকদের আবদার মেটাতে কিছু গান শোনাবেন। এই কথার প্রতিক্রিয়ায় অভিনেত্রী জানান তিনি একদমই গান করতে পারেন না, পুরোপুরি বাথরুম সিঙ্গার তিনি। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে তাকে যেন সকলের ক্ষমা করে দেন। এরপরই তিনি টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ‘আমি কলকাতার রসগোল্লা’ গানটি ধরেন। তিনি গান শুরু করা মাত্রই রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরাও। কেউ নাচতে থাকেন, আবার কেউ মোবাইল বার করে তার ছবি তুলতে থাকেন ঐ সময়ে।

অনুষ্ঠান করার সময় তার পরনে ছিল ঝকমকে রানী রঙা শাড়ি। সাথে মানানসই সাজেও সেজেছিলেন তিনি। একেবারে বঙ্গ নারী রূপে দেখা মিলেছিল তার। অভিনয় জগতের তারকাদের এমন অনেকধরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় প্রায়ই। দর্শকদের মনোরঞ্জন করার জন্য এবং তাদের আরো কাছে পৌঁছানোর জন্য এমন সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয় তাদের।

সম্ভবত এটি একটি গানের অনুষ্ঠান ছিল। আরো অনেক সঙ্গীতশিল্পীরাও এসেছিলেন সেখানে। তবে এতকিছুর মাঝে পর্দার ছটফটে মিঠাইকে এতটা কাছে পেয়ে খুশি দর্শকরাও। এদিন ‘আমি কলকাতার রসগোল্লা’র পাশাপাশি আরো একটি গান গেয়েছিলেন অভিনেত্রী। বলিউডের হিট গান ‘ল্যায়লা’ গলা খুলে গেয়েছিলেন তিনি। তার উচ্ছ্বাস দেখে দর্শকরাও বেশ উচ্ছ্বসিত হয়ে পরেছিলেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। রইল সেই ভিডিও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026