নিউজ

ট্যাক্স দিতে হয় না, তাহলেও কি লিঙ্ক করতে হবে PAN Aadhaar কার্ড? জেনে নিন সময় শেষ হওয়ার আগেই

আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই লিঙ্ক করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা এবং বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আপনি যদি ৩১ মার্চ, ২০২৩ সালের আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার উপর ১০ হাজার টাকা জরিমানা করা হবে।

যাঁদের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন হয় না, তাদের জন্যও কি ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে PAN ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। সেক্ষেত্রে উত্তরটা খুবই সহজ। কোনো নাগরিকের করযোগ্য আয় থাকুক বা না থাকুক, PAN ও আধার সংযুক্ত করে ফেলা খুবই জরুরি। না হলে আয়কর আইনের ১৩৯এএএ ধারায় ১ এপ্রিল থেকে তাঁদের PAN নম্বর নিষ্ক্রিয় হয়ে যাবে। ভারতের একটা বড় অংশের নাগরিক কিন্তু করযোগ্য আয়ের অধিকারী নন। তাঁদের মধ্যে যেমন রয়েছেন প্রবীণ নাগরিকেরা, তেমনই রয়েছেন শিক্ষার্থীরা, উপার্জনহীন মহিলা, অসংগঠিত শ্রমিক এবং নিম্নআয়ের চাকরিজীবীরা। এঁরা কেউই আয়কর রিটার্ন বা আইটিআর ফাইল করেন না। তাও তাদের সময়সীমার মধ্যে প্যান আধার লিঙ্ক করতে হবে।

যদি আপনি ভুলে গিয়ে থাকেন আপনি এতদিনে প্যান আধার লিংক করেছেন নাকি, তাহলে লিঙ্কিং স্ট্যাটাস জানতে এই নিম্নলিখিত ধাপগুলি মেনে চলুন:

UIDAI ওয়েবসাইটে যান https://uidai.gov.in/

“Aadhaar Services” মেনু থেকে “Aadhaar Linking Status” নির্বাচন করুন

এখন আপনার 12 সংখ্যার আধার নম্বর লিখুন এবং “স্ট্যাটাস পান” বোতামে ক্লিক করুন

এখানে আপনাকে আপনার প্যান কার্ড নম্বর, সেইসাথে ক্যাপচা কোড লিখতে হবে

আপনার PAN-Aadhaar লিঙ্কিংয়ের স্থিতি পরীক্ষা করতে “Get Linking Status” এ ক্লিক করুন

এর ওপরে, আপনি স্ক্রিনে দেখতে পাবেন যে আপনার আধার প্যানের সাথে লিঙ্ক করা আছে কি না

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026