খেলা

Cricket News: আফগানদের মারের ভয়ে ভীত পাকিস্তান, ক্রিকেটারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল পিসিবি

ক্রিকেটের দুই চির শত্রু দেশ ভারত-পাকিস্তান ম্যাচে পুরো পৃথিবী ব্যাপী যেমন উত্তেজনার সৃষ্টি হয়, ঠিক তেমনই উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে চলেছে পাকিস্তান। তবে তার আগে ক্রিকেটারদের বাড়তি নিরাপত্তার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে চিঠি লিখেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠী মনে করেন, আফগানিস্তানের বিপক্ষে খেলতে যাওয়া কোনভাবেই নিরাপদ নয় পাকিস্তান ক্রিকেটারদের জন্য। প্রমাণ স্বরূপ তিনি ২০২২ এশিয়া কাপের কথা উল্লেখ করেছেন।

আপনাদের জানিয়ে রাখি, গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপের মেগা আসরে আফগানিস্তানের বিপক্ষে ঘটে যাওয়া ঘটনাটি আজও ভুলতে পারিনি পাকিস্তান। পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে দর্শক গ্যালারিতে আফগানিস্তানের সমর্থকদের হাতে উদুম মার খেয়েছিলেন পাকিস্তানের সমর্থকরা। আর সেই কারণে এ বছর আফগানিস্তানের বিপক্ষে খেলতে যাওয়ার আগে বাড়তি নিরাপত্তা চাইছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজম শেঠী।

তিনি সাংবাদিক বৈঠকে বলেন, আফগানিস্তানের কোন ভরসা নেই। ওরা ক্রিকেটে নতুন দল, তাই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের উচিত খেলোয়াড়দের সামলে রাখা। তাতেই আফগানিস্তান ক্রিকেট দলের উন্নতি ঘটবে। আপনাদের জানিয়ে রাখি, বিষয়টি মাথায় রেখে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তান এবং পাকিস্তানের দর্শকদের আলাদা গ্যালারি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত।

আমরা যদি আপনাদের ঘটনার সত্যতা জানাই, তবে রীতিমতো অবাক হবেন আপনিও। আসলে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে যায় পাকিস্তান। এরপর পাকিস্তানের সমর্থকরা বিভিন্ন দেহ ভঙ্গির মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট সমর্থকদের ব্যঙ্গ করতে থাকেন। বিষয়টি সীমা অতিক্রান্ত হতেই পাকিস্তানের সমর্থকদের ওপর চড়াও হন তারা। এরপর গ্যালারিতেই শুরু হয় মহাযুদ্ধ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026