রাজ্য

শান্তনু ঠাকুর তৃণমূল না বিজেপি? অবস্থান স্পষ্ট করলেন তিনি নিজেই

বঙ্গ রাজনীতিতে একুশের নির্বাচনের প্রাক্কালে এসে দলবদল জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তার সাথে একঝাঁক তৃণমূল নেতাকর্মী। তারপর আবার বর্তমানে জল্পনা সৃষ্টি হয়েছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে(Shantanu Thakur) ঘিরে। তিনি অমিত শাহকে(Amit shah) নিয়ে সমালোচনা করেছেন CAA প্রসঙ্গ ঘিরে। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে প্রশ্ন উঠেছে তাহলে কি এবার হবে দলবদলের ভোলবদল? শেষ পর্যন্ত শান্তনু ঠাকুর কি তাহলে এবার তৃণমূলে?

কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটালেন খোদ শান্তনু ঠাকুর। তিনি আজ হুগলির সুকান্তনগর ফুটবল মাঠে মতুয়া মহাসংঘটনের মাঠে জনসভায় এসে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে। তিনি বলেছেন, “আমি CAA এর পক্ষে। আমি নিজে সংসদের নিম্নকক্ষে ভোট দিয়ে CAA পাস করেছি। যারা এই আইন চায় না তারা আমায় কি করে চাইছে?” আসলে তিনি এখানে খাদ্যমন্ত্রী তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলেছেন। আজ সকালে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, “আমি শান্তনু ঠাকুরকে তৃণমূলে এসে কাজ করার কথা বলছি। বিজেপিতে থেকে উনি মানুষের জন্য কাজ করতে পারবেন না। আর এমনি তো আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে যার কাছে ভোটার কার্ড বা আধার কার্ড আছে সে ভারতের নাগরিক। আলাদাভাবে নাগরিকত্বের কোন দরকার নেই।”

সেই সাথে আজকে জনসভায় উপস্থিত থেকে বনগাঁ সাংসদ বলেছেন, “আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। আমি ১৯৭১ সাল থেকে ভারতে এসে নাগরিকত্ব আইন নিয়ে লড়াই করে যাচ্ছি। CAA যাতে একাত্তরের পরে আসা মানুষদের জন্য খাটে তার জন্য আন্দোলন করে যাচ্ছি। আর যারা এই নাগরিকত্ব আইনকে সমর্থন করেনা তারা আমাকে তাদের দলে ডেকেছে? CAA বিরোধিতা যারা করে সেখানে আমি কেন যাব? আগে ওরা বলুক ওরা CAA সমর্থন করে তাহলে আমি ভেবে দেখব।”

প্রসঙ্গত কিছুদিন আগে, শান্তনু ঠাকুর প্রশ্ন করেছেন, “একুশে নির্বাচনের আগে কি রাজ্যে কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন? বা কবে নাগরিকত্ব পাবে উদ্বাস্তু মতুয়ারা?” অবশ্য প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, “দেশজুড়ে করোনা ভ্যাকসিন বিতরনের প্রক্রিয়া সম্পন্ন হলেই CAA আমল করা নিয়ে কাজ শুরু হবে।”কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবে নিরাশ হয়েছিলেন তিনি। তারপর থেকেই জল্পনা চলছে শান্তনু ঠাকুর কি তাহলে তৃণমূলে চলে যাবে? অবশ্য আজকের সভায় তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026