ভারতের তরুণ ওপেনার শুভমান গিল এই মুহূর্তে ধ্বংসাত্মক ব্যাটিং এবং রঙিন জীবনযাপনের জন্য টাইমলাইনে রয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্যক্তিগত শত রানের ইনিংস খেলে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ফেভারিট হয়ে উঠেছেন তিনি। এক কথায়, বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছেন ভারতীয় এই ক্রিকেটার। আর এরই মাঝে নিজের ব্যক্তিগত জীবনের রঙিন সময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় চোখে হট কেক হয়ে উঠেছেন তিনি।
সম্প্রতি ভারতীয় এই ক্রিকেটারের একটি ছবি জায়গা পেয়েছে সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে। সেখানে দেখা গেছে, বলিউড অভিনেত্রী সারা আলি খানের সাথে একান্তে সময় কাটাচ্ছেন শুভমান গিল। ধারণা করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিটি একটি বিমানবন্দরের রেস্টুরেন্টের। যেখানে দুজন পাশাপাশি বসে খাওয়ার পাশাপাশি খাস গল্পে মত্ত রয়েছেন। যিনি ছবিটি শেয়ার করেছেন তিনি দাবি করেছেন যে, ছবিটিতে থাকা ব্যক্তিটি ভারতীয় ক্রিকেটার শুভমান গিল।
আপনাদের জানিয়ে রাখি, এই প্রথমবার নয় যে শুভমান গিলের সঙ্গে সারা আলি খানকে দেখা গেল। ইতিপূর্বে দুবাইয়ের একটি রেস্টুরেন্টে একত্রে দেখা গিয়েছিল এই জুটিকে। পাশাপাশি ইংল্যান্ডের বিমানবন্দরেও সারা আলী খানের সাথে দেখা গিয়েছিল ভারতীয় এই ক্রিকেটারকে। এমন পরিস্থিতিতে নেট প্রেমীরা মনে করছেন, সারার সাথে গোপনে ভালোবাসার সুতোয় বাঁধা পড়েছেন শুভমান গিল।
উল্লেখ্য, বর্তমানে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত সর্বাধিক রান করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। পাশাপাশি ওডিআই ক্রিকেটে ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন শুভমান গিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…