মা হওয়ার পর ডিপ্রশনে ভুগেছিলেন অভিনেত্রী Sameera Reddy, নিজের এমন পরিস্থিতি জানালেন

সমিরা রেড্ডি বলিউডের অন্যতম পরিচিত মুখ। একসময় একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘মেয়নে দিল তুজকো দিয়া’ খ্যাত এই অভিনেত্রী বর্তমানে বড়পর্দা থেকে বেশ কিছুটা দূরে থাকলেও, নিজের আগেকার একটি মন্তব্যের সূত্র ধরে মিডিয়ার পাতায় পুনরায় চর্চার আলোয় উঠে এসেছেন। জানিয়েছেন মা হওয়ার পরে তার মানসিক পরিস্থিতির কথাও। যেখান থেকে বেরিয়ে আসতে তার সময় লেগেছে বেশ কিছুটা।

২০১৪’তে ব্যবসায়ী অক্ষয় ভার্দের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সমিরা রেড্ডি। বর্তমানে তিনি দুই সন্তানের মা। তবে প্রথম সন্তানের জন্মের পর তার মানসিক পরিস্থিতি ভালো ছিল না একেবারেই। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, তার প্রথম সন্তানের জন্মের পর তিনি পোস্টপার্টুম ডিপ্রেশনে ভুগেছিলেন। মাতৃত্বের পরবর্তী সময়ে এই ধরনের ডিপ্রেশন হওয়া খুব অস্বাভাবিক কিছু নয় বলেই মনে করেন ডাক্তাররা। অর্থাৎ সন্তান হওয়ার পর তার পরবর্তী কেরিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে নানা চিন্তাভাবনা ঘুরতে থাকে মাথায়, যার সূত্র ধরেই এই ডিপ্রেশন দেখা দেয়। তবে পরবর্তী সময়ে এই পরিস্থিতি কাটিয়ে উঠেছিলছন তিনি।

পাশাপাশি তিনি জানিয়েছেন, তার স্তনের অস্ত্রপ্রচার প্রসঙ্গেও। তার কথায় সেইসময় প্রায় সকলেই কোন না কোন ভাবে সার্জারি করে নিজেকে বলিউডের পারফেক্ট নায়িকা হিসেবে প্রস্তুত করতে ব্যস্ত ছিলেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি ভেবেছিলেন তাকেও এই দৌড়ে যোগ দিতে হবে। যার কারণবশত তাকে নিজের স্তনের জন্য পরতে হত উপযুক্ত প্যাডও। তবে তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, তাকে এই দৌড়ে যোগ দিতে হয়নি। কারণ সেইসময় সার্জারি করালে মাতৃত্বের পরবর্তী সময়ে নানা অসুবিধা দেখা দিতে পারতো। পাশাপাশি তিনি নিজেও স্বাচ্ছন্দ্যবোধ করতেন না এই পুরো বিষয়টিতে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026