দেশ

রাজনীতিতে যোগদান করছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন সনু সুদ…

অভিনেতা এবং সমাজকর্মী সনু সুদ শুক্রবার দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। কেজরিওয়ালের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকের পর সরাসরি একটি সাংবাদিক বৈঠকে কেজরিওয়ালের সঙ্গে তাকে মঞ্চ ভাগ করে নিতে দেখা গেল। অরবিন্দ কেজরিওয়াল তাকে দিল্লির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করলেন। পাশাপাশি, দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাতের পর থেকেই জল্পনা শুরু হয়েছে, সনু হয়তো এবারে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন। আগামী বছর এই সময় পাঞ্জাবে নির্বাচন হওয়ার কথা। এই পরিস্থিতিতে সোনু সুদের দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা-সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক মহলের কাছে।

গতবছর করোনাভাইরাস এর সময় থেকে সোনু সুদ সমাজের সকলের কাছে একজন আইকন হয়ে উঠেছেন। তারপর থেকেই অনেকেই তাকে বলেছিলেন যেন তিনি রাজনীতিতে যোগদান করেন। তারপরই হঠাৎ আজকে কেজরিওয়ালের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং তার সঙ্গে দীর্ঘক্ষণের বৈঠক।তাহলে কি সত্যিই রাজনীতিতে যোগদান করছেন সনু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যদিও সোনু সুদ এই সম্ভাবনা সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সনু বলছেন, ‘এই বৈঠকের মধ্যে কোন কিছুই রাজনৈতিক ছিল না। আমি প্রথম থেকেই রাজনীতির ব্যাপারে আমার অভিমত জানিয়ে এসেছি। রাজনীতি অবশ্যই একটি ভালো জায়গা। রাজনীতি করলে আপনারা সরাসরি মানুষের সাহায্য করতে পারবেন। আপনি ভালো কাজ করতে পারবেন মানুষের জন্য।’

সোনু সুদ নিজেই জানালেন, তিনি ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দলের তরফ থেকে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন। তিনি বললেন, ‘ হ্যাঁ আমি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজনীতিতে যোগদান করার প্রস্তাব পেয়েছি কিন্তু এখনই আমি রাজনীতিতে যোগদান করা নিয়ে কোনোরকম মনস্থির করে উঠতে পারিনি।’ তবে আজকের বৈঠক থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভূয়সী প্রশংসা করলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেজরিওয়ালের প্রশংসা করে সনু সুদ বললেন, ‘শুধু আমি নই, বরং সারাদেশ দেখেছে ভারতের রাজধানীতে কি হয়েছে। কিন্তু যদি আপনার কাছে দুর্দান্ত ব্যক্তিত্ব এবং দূরদর্শিতা থাকে, তাহলে আপনি সমস্ত সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন এবং মানুষের ভালো করতে পারবেন।’ আজকের বৈঠকে আমরা দেখলাম, অরবিন্দ কেজরিওয়াল এবং সনু সুদ, দুজনে বেশ ভালো বন্ধু হয়ে উঠেছেন। আজকের বৈঠকের পর থেকেই অনেকে মনে করছেন আস্তে আস্তে রাজনীতির দিকে পা বাড়াতে শুরু করেছেন সনু সুদ।

John Fabian

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026