বিনোদন

শ্রেয়ার গলায়, কৃতির নাচে পরম সুন্দরী পার করল ১০০ মিলিয়ন,আনন্দে আত্মহারা কৃতি

অভিনেত্রী কৃতি শ্যানন অভিনীত ছবি ‘মিমি’ মুক্তির আগেই একটি গান বিরাট শোরগোল ফেলে দিয়েছিল নেটদুনিয়াতে। হ্যাঁ ঠিক ধরেছেন পরম সুন্দরীর কথা বলছি। এই গান এখন ৮ থেকে ৮০ সকলের মুখে মুখে। ‘মিমি’ সিনেমা একটি সারোগেট মায়ের কাহিনী অবলম্বনে করা হয়েছে। করোনা আবহের জন্য এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং জিও সিনেমায় গত ৩০শে জুলাই ‘মিমি’র প্রিমিয়ার হয়। তবে এই সিনেমা মুক্তির আগেই বিভিন্ন পাইরেটেড সাইটে ফাঁস হয়ে যায়।

যদিও তাতে এই ছবি ব্যবসায়ে কোনও অসুবিধা হয়নি। মুক্তি পায়ার আগে থেকেই এই পরমসুন্দরী গান সকলের বেশ পছন্দ হয়। ল্ল বলিউড সমালোচকদের মতে কৃতির এই সিনে সফরে তাঁর সেরা অভিনীত সিনেমা হল মিমি। চলচ্চিত্রের পাশাপাশি নায়িকা তাঁর ‘পরম সুন্দরী’ গানের জন্যও প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। এই গানটি এতটাই হিট হয়েছে যে মানুষের মুখে মুখে দু কলি বেজে উঠছে। আবার অনেক টিনেজ ইনস্টা রিলের ক্ষেত্রেও এই গান ব্যবহার করছে। বলিউড সেলেব থেকে সাধারণ দর্শকদের পছন্দের ট্রেন্ডিং বিষয়। সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই এর তালে তাল মিলিয়ে নেচেছেন। সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও খুললেই তা কারোর চোখ এড়াচ্ছেনা।

 
সম্প্রতি এই সুপার ডুপার হিট পরম সুন্দরী গানটি একটি মাইলফলক অতিক্রম করলো। আর তাতেই দারুণ খুশি এই ছবির নায়িকা। এর জন্য তিনি তাঁর অনুগামী এতখানি ভালোবাসার জন্য ধন্যবাদও জানিয়েছেন। সদ্য পরম সুন্দরী গানটি ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউজ পার করেছে। আর এই গানের সাফল্যের পিছনে আছে শ্রেয়ার সুরেলা কন্ঠী। এই সুন্দর গানটি গেয়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।

আর গানটি কম্পোজ করেন আরো একজন বিখ্যাত গয়ক এ আর রহমান। এই খবরে বেশ আনন্দিত সুরেলাকণ্ঠী শ্রেয়াও। ইনস্টাগ্রামে এই গানের একটি ছোট ভিডিও পোস্ট করেছেন তিনি। সঙ্গে সকল শ্রোতাদের এত ভালোবাসা দেওয়ার জন্য তিনি তাঁদের কাছে যে কতখানি কৃতজ্ঞ তাও জানিয়েছেন। এরপর অনুরাগীরাও ভালোবাসা জানিয়েছেন।

আবার অন্যদিকে অভিনেত্রীও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুরাগীদের জন্য লিখেছেন, “আমাদের পরম সুন্দরীর জন্য ১০০ মিলিয়ন ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ!” পরম সুন্দরী সেদিন মাইলফলক অতিক্রম করেছিল যেদিন মিমি চলচ্চিত্রটি এক মাস পূর্ণ করেছিল। কৃতি ছবির জন্য তাঁর প্রশংসা করার জন্যও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026