দেশ

কলকাতায় তৃণমূলের সঙ্গে বৈঠকে ত্রিপুরার একাধিক প্রথম সারির বিজেপি নেতা, জোর জল্পনা দলবদলের

কিছুদিন আগে থেকেই ত্রিপুরার প্রথম সারির বিজেপি নেতা সুদীপ রায় বর্মন এর সঙ্গে তৃণমূলের যোগাযোগ নিয়ে বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে ত্রিপুরা বিজেপি। ত্রিপুরার বিজেপির নেতা সুদীপ রায় বর্মন আজকে সকালেই তার সম্পূর্ণ দলবল নিয়ে কলকাতায় এসেছেন। কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। সেই থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু, তাহলে কি এবারে সত্যি সত্যি তৃণমূলে যোগ দিতে চলেছেন সুদীপ রায় বর্মন?

সুদীপ রায় বর্মন যদি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাহলে কিন্তু বিজেপির মধ্যে ভাঙ্গনের সম্ভাবনা শুরু হয়ে যাবে। বিজেপিতে থাকাকালীন তার একটি আলাদা দলবল রয়েছে। বিজেপিতে ত্রিপুরার একজন বড় নেতা হিসেবে জনপ্রিয় সুদীপ রায় বর্মন। তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। বিজেপিতে থাকাকালীন সময়ে কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। এর আগেও তৃণমূল নেতা মুকুল রায়ের হাত ধরে সুদীপ রায় বর্মন তৃণমূলে যোগদান করেছিলেন। কিন্তু তারপরে যখন মুকুল রায় বিজেপিতে চলে যান তখন তার হাত ধরেই আবার বিজেপিতে গিয়েছিলেন তিনি।

এবারে যখন বিজেপি ছেড়ে মুকুল রায় আবারো তৃণমূলের ঘরে ফিরে এসেছেন, তারপর থেকেই সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে সুদীপ রায় বর্মন আবারো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন। তবে শুধুমাত্র সুদীপবাবু নয় তার সঙ্গে আরও একজন বিধায়ক কলকাতায় এসেছেন বলে খবর। কলকাতায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে সুদীপবাবুর বৈঠক করার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত জানা যায় নি কবে এই বৈঠক হবে কিংবা এই বৈঠক নিয়ে কিরকম কি কথা হতে চলেছে।

যদিও ত্রিপুরায় ইতিমধ্যেই তৃণমূলে যোগ করার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই। তার মধ্যে প্রথম নাম হলো ত্রিপুরার পাঁচবারের বিজেপি বিধায়ক জিতেন সরকার। তিনি বেশ কিছুদিন ধরে কলকাতায় রয়েছেন। তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখে তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যার ব্যাপারে তৃণমূল নেত্রী নিজেও কথা বলেছেন।তাই কার্যত জিতেন সরকারের তৃণমূলে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার পাশাপাশি আরও বেশ কয়েকজন বিজেপি নেতা তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ জানিয়েছেন, বিজেপির বহু নেতা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। অভিষেক বন্দোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করলে ত্রিপুরায় বিজেপি সরকার ফেলে দিতে পারেন তারা, সেরকম তাই মনে করছে তৃণমূল কংগ্রেস।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026